এলিয়েন আছে প্রমাণ করতে পারলে ১১ কোটি টাকা পুরস্কার!

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৪:৫১ পিএম

এলিয়েন আছে প্রমাণ দিতে পারলে মিলবে মোটা অঙ্কের পুরস্কার! আমেরিকান ডোরবেল ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান রিং এই ঘোষণা দিয়েছে। এলিয়েনের ভিডিও ধারণ করতে পারলে ১০ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা পুরস্কার হিসেবে পাবেন। 

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, কোম্পানিটি চলতি সপ্তাহে এই পুরস্কার ও চ্যালেঞ্জ ঘোষণা করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিং কর্তৃপক্ষ বলে, ‘ইতিমধ্যে বিভিন্ন সেন্সরে নেবুলায় অজানা জীবনের লক্ষণ ধরা পড়েছে। আমরা চাই এর সত্যতা আপনারাই তদন্ত করুন।’ 

রিং আরও বলেছে, ‘আপনার সদর দরজার বাইরে ভিন জগতের প্রাণীর কার্যকলাপ ঘটতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। বাড়ির আশপাশে কোনো এলিয়েনের হাঁটা বা ওড়া কিংবা অস্বাভাবিক কোনোকিছু চোখে পড়লে ভিডিও করুন। আপনার ধারণ করা সেরা ফুটেজ আমাদের কাছে জমা দিন!’

রিং কর্তৃপক্ষ আগামী ৩ নভেম্বর পর্যন্ত ফুটেজ জমা দিতে সময় দিয়েছে। সত্যতা বিচারে একজন আবহাওয়াবিদ এবং জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ এসব ফুটেজ পর্যালোচনা করবেন।

বিজয়ী ব্যক্তি দুই দশকে ৫০ হাজার ডলার বাৎসরিক কিস্তিতে ১০ লাখ ডলার পুরস্কার পাবেন। শুধু তাই নয়, সবচেয়ে সৃজনশীল পারফর্ম্যান্সের জন্য ৫০০ ডলার অ্যামাজন উপহার কার্ড দেওয়ার অফার রেখেছে কোম্পানিটি। এ ছাড়া অন্যান্য উপহারসামগ্রীও রয়েছে।

উল্লেখ্য, প্রতিযোগিতাটি কেবল আমেরিকার বাসিন্দাদের জন্য। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়াদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং অবশ্যই রিং কোম্পানির একটি ক্যামেরা থাকতে হবে ৷

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
নির্মাণ কাজ কিংবা দুর্ঘটনাজনিত কারণে রাস্তা বন্ধ রাখা স্বাভাবিকই বলা যায়। কিন্তু টুথপেস্টের কারণে রাস্তা বন্ধের ঘটনা সত্যিই অবাক হওয়ার মতো। সম্প্রতি এই অদ্ভুত ঘটনা ঘটেছে আমেরিকার নর্থ ক্যারোলাইনায়।
ট্রাম্প ও মাস্ক–দুজনই খুবই উত্তেজিত। এই উত্তেজনার মধ্যেই শোনা গেল নতুন গুজব। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক নাকি আরও কিছুদিন ঝগড়া চালিয়ে যেতে চান। এর জন্য আরও পেশাদার প্রক্রিয়ায় দুজনে ঝগড়া করতে চান।...
ইন্টারভিউতে দেরিতে পৌঁছাতে পছন্দ করেন না কেউ। তাই কিছুটা হাতে বাড়তি সময় নিয়ে বের হন চাকরিপ্রার্থীরা। কিন্তু আগে পৌঁছানোয় বাদ পড়েছেন এক চাকরিপ্রার্থী। কেন বাদ দেওয়া হলো তার কারণও জানিয়েছে ওই...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর