২৫ মিনিট আগে ইন্টারভিউ দিতে যাওয়ায় বাদ পড়লেন চাকরিপ্রার্থী! 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৯ এএম

ইন্টারভিউতে দেরিতে পৌঁছাতে পছন্দ করেন না কেউ। তাই কিছুটা হাতে বাড়তি সময় নিয়ে বের হন চাকরিপ্রার্থীরা। কিন্তু আগে পৌঁছানোয় বাদ পড়েছেন এক চাকরিপ্রার্থী। কেন বাদ দেওয়া হলো তার কারণও জানিয়েছে ওই প্রতিষ্ঠান। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি লিংকডইনে আমেরিকান একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ঘটনার কথা উল্লেখ করা হয়। ওই সংস্থায় কর্মী নিয়োগ চলছিল। বেশ কয়েকজনকে ইন্টারভিউতে ডাকা হয়। তাঁদের মধ্যে একজন কমপক্ষে ২৫ মিনিট আগে ইন্টারভিউ দিতে পৌঁছান। তার সঙ্গে কথাবার্তা বলা হয়নি। পরিবর্তে বাদ দিয়ে দেওয়া হয়।

কারণ হিসেবে বলা হয়, বেশি দূর থেকে তিনি আসেননি। তাই ২৫ মিনিট আগে ইন্টারভিউ দিতে পৌঁছানোর কোনো কারণ নেই। বরং এত তাড়াতাড়ি আসার আসল কারণ হলো, ওই ব্যক্তির সময় সম্পর্কে মোটেও জ্ঞান নেই। তাই তাঁকে চাকরি দেওয়ার কোনো মানেই হয় না। স্বাভাবিকভাবেই একথা শুনে অবাক হয়ে যান চাকরিপ্রার্থী। এই পোস্টটি অবাক করেছে নেটিজেনদেরও।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় বিরোধিতা করেছেন অনেক নেটিজেন। একজন লেখেন, ‘কী হাস্যকর মূল্যায়ন। তাকে আমার কাছে পাঠান। আমি তাঁকে অবিলম্বে চাকরি দেব।’ আবার অনেক নেটিজেনই ওই ব্যক্তিকে চাকরি না দেওয়ায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেছেন।    

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে অতিরিক্ত মাত্রার সোডিয়াম ব্রোমাইড...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর