টুথপেস্টের কারণে বন্ধ হয়ে গেল রাস্তা!

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১০:০০ এএম

নির্মাণ কাজ কিংবা দুর্ঘটনাজনিত কারণে রাস্তা বন্ধ রাখা স্বাভাবিকই বলা যায়। কিন্তু টুথপেস্টের কারণে রাস্তা বন্ধের ঘটনা সত্যিই অবাক হওয়ার মতো। সম্প্রতি এই অদ্ভুত ঘটনা ঘটেছে আমেরিকার নর্থ ক্যারোলাইনায়।

মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, কয়েক ঘণ্টার জন্য নর্থ ক্যারোলাইনা শহরের গোল্ড হিল রোড বন্ধ করে দিয়েছিল পুলিশ। গত বুধবার সকালে রাস্তাটিতে ঘন থকথকে কাদার মতো কিছু একটা ছড়িয়ে থাকতে দেখা যায়। সবুজ রঙের থকথকে ওই পদার্থ থেকে পুদিনাপাতার ঘ্রাণ বের হচ্ছিল। পরে দেখা যায় সড়কে বিছিয়ে থাকা পদার্থটি, টুথপেস্ট!

টুথপেস্ট সড়কে ছড়িয়ে পড়ার কারণ, একটি দুর্ঘটনা। ওই সড়কে উল্টে পড়ে টুথপেস্টবোঝাই একটি ট্রাক। এতেই সড়কজুড়ে ছড়িয়ে পড়ে হালকা সবুজ রঙের টুথপেস্ট। সঙ্গে কাঠের গুঁড়া মিশে রাস্তার অবস্থা বেহাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় পুলিশ বিভাগ জানায়, ওল্ড লিবার্টি রোড ও জাইলস চ্যাপেল রোডের মাঝামাঝি স্থানে অবস্থিত গোল্ড হিল রোডে এ দুর্ঘটনা ঘটে। থকথকে, পিচ্ছিল আর আঠালো টুথপেস্টে সড়কে যান চলাচল বিপজ্জনক হয়ে পড়ে। তাই পুলিশ বাধ্য হয়ে সড়কটি বন্ধ করে দেয়।

সড়ক বন্ধ করে দেওয়ার পর টুথপেস্ট পরিষ্কারে কাজ করেন কর্মীরা। সেখান থেকে সব টুথপেস্ট সরিয়ে, ধুয়ে-মুছে সাফ করার পর বিকেলে রাস্তাটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। 

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে অতিরিক্ত মাত্রার সোডিয়াম ব্রোমাইড...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর