ভিক্ষা করেই প্রায় ১০ কোটি টাকার মালিক তিনি

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১১:২৫ এএম

ভিক্ষা করেই মাসে আয় করছেন ৬০ থেকে ৭৫ হাজার রুপি। মুম্বাইয়ের মতো জায়গায় কিনেছেন ফ্ল্যাট। তাঁর মোট সম্পদের পরিমাণ সাড়ে ৭ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা। বলছি, ভারত জৈনের কথা। বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক মনে করা হয় তাঁকে। 

৫৪ বছর বয়সী এই ভিক্ষুক বাস করেন ভারতের মুম্বাইয়ে। চার দশকের বেশি সময় ধরে ভিক্ষা করছেন তিনি। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন কিংবা আজাদ ময়দানের মতো স্থানে ভিক্ষা করেন ভারত। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা ভিক্ষা করে তাঁর রোজগার হয় দুই থেকে আড়াই হাজার রুপি। ছুটির দিনেও ভিক্ষা করেন তিনি। 

ভারতের সম্পদের মধ্যে আছে দুই বেডরুমের একটি ফ্ল্যাটও। ফ্ল্যাটটিতে তাঁর সঙ্গে থাকেন বাবা, ভাই, স্ত্রী ও দুই ছেলে। ছেলেদের একটি ভালো স্কুলে পড়িয়েছেন। পরিবারের অন্য সদস্যরা একটি স্টেশনারি দোকান চালান। এছাড়া দুটি দোকানের মালিক ভারত। দোকানভাড়া থেকে তাঁর মাসিক আয় ৩০ হাজার রুপি। 

এত এত সম্পদের কারণেই ভারতকে বলা হয় ‘বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক’। তবে তাঁর পরিবারের এই পেশা পছন্দ না। এমন অসম্মানের কাজ তাঁরা ছেড়ে দিতে বলেছেন বহুবার। কিন্তু ভারতের ভাষ্য, তিনি অভাবের জন্য ভিক্ষা করেন না বরং পেশা হিসেবে উপভোগ করেন। তাই ভিক্ষা চালিয়ে যেতে চান। নিজেকে নিয়ে তিনি রীতিমতো গর্বিত।
 
ভারতে আরও কয়েকজন ‘ধনী ভিক্ষুক’ আছেন। দেশটিতে সাম্ভাজি কালে নামের এক ভিক্ষুকের মোট সম্পদ দেড় কোটি রুপি আর লক্ষ্মী দাস নামের আরেক ভিক্ষুকের সম্পদ এক কোটি রুপি।

ভারতে ভিক্ষাবৃত্তি অবৈধ। দেশটির সরকার ভিক্ষাবৃত্তি বন্ধ করতে নানা উদ্যোগ নিয়েছে। কখনো জরিমানা করা হয়, কখনো আবার করা হয় গ্রেপ্তারও। এছাড়া পুনর্বাসনের প্রক্রিয়া চালু রয়েছে। এত কিছুর পরও ভিক্ষাবৃত্তি বেছে নেন অনেক মানুষ। কষ্ট করে রোজগার করার চেয়ে ভিক্ষা করতেই বেশি পছন্দ অনেকের। 

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর