যে সৈকত থেকে পাথর তুললেই দিতে হবে লাখ লাখ টাকা জরিমানা!

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১১:৫৮ এএম

পর্যটকরা সৈকত থেকে পাথর ও বালি তুললে গুণতে হবে লাখ লাখ টাকা জরিমানা। এমন নিয়মই করল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের ল্যানজারোট এবং ফুয়ের্তেভেনচুরা দ্বীপ কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দ্বীপগুলোতে যাওয়া পর্যটকদের বালি ও পাথর সংগ্রহের বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। এই সতর্ক উপেক্ষা করে পাথর ও বালি সংগ্রহ করলে ১২৮ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ৭৫৭ টাকা) থেকে ২ হাজার ৫৬৩ পাউন্ড (৩ লাখ ৫৫ হাজার ৫৭৫ টাকা) পর্যন্ত জরিমানা গুণতে হবে।  
 
কর্তৃপক্ষ বলছে, পর্যটকরা ভ্রমণের স্মৃতি ধরে রাখতে পাথর ও বালি নিয়ে যায়, যা দ্বীপগুলোর বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ল্যানজারোট দ্বীপ থেকে প্রতিবছর এক টনের বেশি আগ্নেয়গিরির উপাদান হারিয়ে যাচ্ছে। এছাড়া ফুয়ের্তেভেনচুরা দ্বীপ থেকে প্রতিমাসে এক টন বালি নিয়ে যাচ্ছেন পর্যটকরা। এতে দ্বীপগুলো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, যেসব পর্যটক পপকর্ন আকারের পাথর নেবেন তাঁদের ১২৮ পাউন্ড থেকে ৫১২ পাউন্ড পর্যন্ত জরিমানা গুণতে হবে। আরও বড় পাথর নিলে জরিমানার পরিমাণও বাড়বে। 

ক্যানারি দ্বীপপুঞ্জে পর্যটকদের আনাগোনা বেড়েছে। এরমধ্যেই সেখানে এ জরিমানার নিয়ম করা হলো। সম্প্রতি ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপে খরার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ অবস্থাতেও সেখানকার একটি হোটেলে আসা অতিথিরা স্থানীয়দের চেয়ে চার গুণ বেশি পানি ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।   

ক্যানারি দ্বীপপুঞ্জ সাতটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত। এগুলো হলো-টেনেরিফ, গ্রান ক্যানারিয়া, ল্যানজারোট, ফুয়ের্তেভেনতুরা, লা পালমা, লা গোমেরা এবং এল হিয়েরো। প্রতিটি দ্বীপের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং আকর্ষণ রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
ইউরোপের দানিয়ুব নদীর তীরে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মাঝামাঝি ১২৫ একর বিরোধপূর্ণ জঙ্গলঘেরা একটি ভূখণ্ডে গড়ে উঠেছে এক নতুন দেশ! এর নাম রাখা হয়েছে ‘দ্য ফ্রি রিপাবলিক অব ভারদিস’। এই ক্ষুদ্র রাষ্ট্রের...
বিদায়ী বছর ২০২৪ সালের জন্য করা বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। সবার আগ্রহ তাই একটু বেশিই। মারা গেছেন প্রায় ২৯ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে।...
সম্প্রতি হ্যারি সিগার নামের এক ব্রিটিশ যুবক একটি মার্স চকলেট দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন। কেবল নেটিজেনদেন মাঝে সাড়াই নয়, ক্ষতিপূরণও পেয়েছেন কোম্পানির কাছ থেকে।
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর