মার্স চকলেট ‘সমান’ কেন, ফেসবুকে পোস্ট দিয়ে পেলেন ক্ষতিপূরণ! 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম

সম্প্রতি হ্যারি সিগার নামের এক ব্রিটিশ যুবক একটি মার্স চকলেট দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন। কেবল নেটিজেনদেন মাঝে সাড়াই নয়, ক্ষতিপূরণও পেয়েছেন কোম্পানির কাছ থেকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সম্প্রতি সিগার মার্স চকলেট খেতে গিয়ে দেখতে পান সচারচর নকশার থেকে এটি আলাদা। সাধারণত মার্স চকলেটের গায়ে ‘ঢেউ খেলানো’ নকশা থাকে। কিন্তু সিগারের কেনা ওই চকলেটটি মসৃণ ছিল।  

ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ার এলাকা থেকে চকলেট বারটি কেনেন সিগার। তিনি বারটি খুলে একেবারে ‘সমান’ নকশা দেখতে পান। এরপর সঙ্গে থাকা বন্ধুদের দেখান, তারাও এর আগে এমন কিছু দেখেননি বলে জানান।

এরপর তিনি মজা করতে ছবিটি ফেসবুক আপলোড করেন। যেখানে এখন পর্যন্ত কয়েক শ’ শেয়ার এবং হাজারো মন্তব্য পড়েছে। অনেকে এই নকশাকে অপছন্দ করেছে। আবার কিছু মানুষের অভিযোগ, সিগার অন্য চকলেট কিনে মার্সের প্যাকেটে ভরে ছবি তুলেছেন।

এ বিষয়ে মার্স রিগলি ইউকের মুখপাত্র বলেন, ‘প্রতিদিন আমাদের বার্কশায়ারের স্লাউ ফ্যাক্টরিতে ২৫ লাখের বেশি মার্স বার উৎপাদিত হয়। মনে হচ্ছে এই বারটি কোনো কারণে নকশা করা ছাড়াই চলে গেছে। মসৃণ বারের বিষয়টি বিরল ঘটনা।’

এ ঘটনায় সিগারের কাছে দুঃখ প্রকাশ করেছে মার্স চকলেট কর্তৃপক্ষ। এমনকি ২ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৩০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সিগারকে।

এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
জীবনের প্রথম চাকরি সকলের জন্যেই বিশেষ কিছু। যদিও ভালো-খারাপ দু’ধরণের অভিজ্ঞতাই হতে পারে সেখানে। কিন্তু জীবনের প্রথম চাকরি নিয়ে সম্প্রতি অনন্য এক অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া রেডিট-এর একজন...
একেবারে গাছের মাথায় গিয়ে বসে থাকেন তিনি। নিচ থেকে সবাই নেমে আসার অনুরোধ করলেও রাজি হন না। বরং গাছ থেকে একের পর এক ডাব ছুড়তে থাকেন নিচের ভিড়ের দিকে। 
ভারতের কর্ণাটকের শিমোগা জেলার এক ব্যক্তি অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন। ওই ব্যক্তির দাবি, ভাত-রুটি, শাকসবজি কিংবা ফলমূল কিছুই খান না তিনি। প্রতিদিন কেবল সাত থেকে আট লিটার...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর