পেট থেকে বের করা হলো জীবন্ত ইল মাছ

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১০:১২ এএম

পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন ভিয়েতনামের কুয়াং নিনহ প্রদেশের ৩৪ বছর বয়সী এক যুবক। এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করার পর রোগীর তলপেটে অস্বাভাবিক কিছু দেখতে পান চিকিৎসকেরা। এরপর অস্ত্রোপচার করে যা দেখা যায়, তা হতবাক করার মতো।

অডিটি সেন্ট্রালের প্রতিবেদনে জানা যায়, অস্ত্রোপচার করে ওই যুবকের পেটের ভেতর ১২ ইঞ্চির জীবন্ত ইল মাছ নড়াচড়া করতে দেখেন চিকিৎসকেরা। এরপর তা বের করে আনা হয়। 

প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানতে পেরেছেন, কিছু দিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন ওই ব্যক্তি। ওই সময়ের মধ্যে তাঁর পেটের ভেতরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। কিন্তু মাছটি কীভাবে বেঁচে ছিল, এই ঘটনা আশ্চর্যজনক।  

এক চিকিৎসক জানিয়েছেন, পেটের ভিতরে যে জীবন্ত মাছ রয়েছে, এটা তাঁদের কল্পনাতেও আসেনি। অস্ত্রোপচার করতেই একটি ইল মাছ বেরিয়ে আসে। পেটের ভিতরে ১২ ইঞ্চির জীবন্ত ইল দেখে চমকে গিয়েছিলেন চিকিৎসকেরা।

জীবন্ত ইল ওই যুবকের পেটের ভেতর কীভাবে গেল এমন প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর মেলেনি। তবে চিকিৎসকদের ধারণা, মাছটি ওই যুবকের মলদ্বার দিয়ে কোলন হয়ে পেটের ভেতর যায়।

অস্ত্রোপচারে বেশ ঝুঁকি ছিল বলে জানান চিকিৎসকেরা। কারণ এতে পেটের ভেতরে সংক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল। তবে কিৎসকেরা খুব সাবধানতার সঙ্গে ইলটিকে এবং নষ্ট হয়ে যাওয়া টিস্যুগুলো বের করে আনেন। সামান্য অস্বস্তি ছাড়া বর্তমানে সুস্থ আছেন ওই যুবক। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

নেশার ঘোরে গিলে ফেলেছিলেন আস্ত চামচ। নেশা কাটলেও, যেন ঘোর কাটল না তাঁর। চামচ গিলে ফেলার কথা মাঝে মধ্যে মনে হতো। কিন্তু মনে করতেন, স্বপ্নে এমন কিছু দেখেছেন। এবাবে কেটে যায় পাঁচ মাস! 
এক সপ্তাহের মধ্যে টাক হয়ে গেছে একটি জেলার তিন গ্রামের বেশ কয়েকজন মানুষ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামগুলোতে। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলায়। 
বিদায়ী বছর ২০২৪ সালের জন্য করা বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। সবার আগ্রহ তাই একটু বেশিই। মারা গেছেন প্রায় ২৯ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে।...
রম্য ভাবসম্প্রসারণ
মনের ভাব প্রকাশের জন্যই মানুষ কথা বলে, লেখে। কিন্তু তারপরও অনেক কথাই থাকে, যেগুলোতে কিনা আরও বৃহৎ অর্থ লুকায়িত থাকে। এই কারণেই প্রচলন হয়েছে ভাবসম্প্রসারণের। এর মাধ্যমে অনেক লুকিয়ে থাকা ভাব সম্পর্কে...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর