২৩৮ বার ভোটে হেরেও থামেননি তিনি!

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১২:০৪ পিএম

এ যেন সুকুমার রায়ের ‘সৎপাত্র’ কবিতার গঙ্গারাম। উনিশবার ম্যাট্রিকে ফেল করে থেমেছিল সে। তবে তামিলনাড়ুর পদ্মরাজন কিন্তু হাল ছাড়ার পাত্র নন। ২৩৮ বার ভোটে হারের পরও আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন তিনি। আর এ কারণেই পদ্মরাজন হয়েছেন খবরের শিরোনাম।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, ‘ইলেকশন কিং বা ভোটের রাজা’ হিসেবে কে পদ্মরাজনকে চেনেন সবাই। ভোটে লড়া যেন তাঁর নেশা। বছরের পর বছর মনোনয়ন জমা দিচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু ভোটে জেতেন না কখনই। ভোটে হেরে যাওয়ার রেকর্ড তৈরি করে ফেলেছেন তামিলনাড়ুর এই বাসিন্দা। 

পদ্মরাজন মোট ২৩৮ বার হেরেছেন ভোটে। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ফের প্রার্থী হতে চলেছেন তিনি। ধরমপুরী কেন্দ্র থেকে এবার ভোটে লড়বেন ৬৫ বছর বয়সী এই ব্যক্তি। 

পদ্মরাজন জানান, ভারতের মতো গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই ভোটে লড়ার অধিকার আছে। পঞ্চায়েত নির্বাচন থেকে প্রেসিডেন্ট নির্বাচন, সব রকমের ভোটে লড়েছেন তিনি। লিমকা বুক অব রেকর্ডস, এশিয়া বুক অব রেকর্ডস ও দিল্লি বুক অব রেকর্ডসে নাম উঠেছে তাঁর। ভারতের নির্বাচনের ইতিহাসে সব থেকে ব্যর্থ প্রার্থীর তকমা পেয়েছেন তিনি।

পদ্মরাজন যাদের বিরুদ্ধে ভোটে লড়েছেন, তা জানলে অবাক হবেন অনেকে। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, জয়ললিতা, এম করুণানিধি, এ কে অ্যান্টনি, এসএম কৃষ্ণর মতো নেতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৬ বার শুধু রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচনেই লড়েছেন তিনি। 

পদ্মরাজন ভোটে লড়তে এখন পর্যন্ত ১ কোটি রুপির মতো খরচ করেছেন। তামিলনাড়ুর সালেমে টায়ার মেরামতের একটি দোকান আছে তাঁর। সেখান থেকে যে আয় হয়, তা দিয়েই ভোটে লড়েন তিনি। পদ্মরাজনের মতে, অনেক সময় হারের মধ্যেই জয়ের আনন্দ থাকে।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর