এসি চালু করতে বলায় ক্ষেপে গেলেন উবার চালক!

আপডেট : ২১ মে ২০২৪, ০৮:১০ পিএম

উবার কিংবা পাঠাওতে কোথাও যাওয়ার সময় বিচিত্র অভিজ্ঞতা হয় অনেকের। আর সেসব ঘটনা শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার ভারতের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করলেন তিক্ত এক অভিজ্ঞতা। তাতে উবার চালক তার সঙ্গে বেশ ক্ষুব্ধ আচরণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেন অথর্ব দাওয়ার নামের এক চিকিৎসক। তাতে দেখা যায়, তিনি উবার চালককে বলছেন গাড়ির এসি চালু করতে। কিন্তু চালক এসি চালু করেননি। 

এসি চালু না করার কারণ জানতে চাইলে চালক ক্ষেপে যান বলে জানান অথর্ব দাওয়ার। উবারের চালক ক্ষেপে গিয়ে তাকে কথা শুনাতে থাকেন। 

এ ব্যাপারে অথর্ব দাওয়ার বলেন, ‘এসি না থাকার কারণে আমি বন্ধুর গাড়িতে উঠিনি। এর পরিবর্তে আমি একটি উবার ডাকি, যাতে এসি রয়েছে। কিন্তু এতেও এসি চালু করা হয়নি। তিনি রেগে গিয়ে কন্নড় ভাষায় কথা বলতে থাকেন।’

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর