বাংলাদেশিদের আইকিউ আসলে কত?

আপডেট : ৩০ মে ২০২৪, ০১:১৪ পিএম

রসিকতার ছলে অনেকে বলেন, বাংলাদেশিদের আইকিউ কম। কেউ আবার বলে থাকেন দেশের মানুষের বুদ্ধি কম। কিন্তু বাংলাদেশিদের বুদ্ধিমত্তা বা আইকিউ আদতে কত বা কীভাবে এটি নির্ধারিত হলো, তা হয়তো অনেকের জানা নেই। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।  

বিশ্বের বিভিন্ন দেশে আইকিউ নির্ধারণে নানা ধরনের পরীক্ষা পদ্ধতির প্রচলন আছে। তবে সাধারণত একটি দেশের জনগণের শিক্ষা, অর্থনৈতিক জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক উত্তর দেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করে আইকিউ নির্ধারণ করা হয়ে থাকে।

সবশেষ ২০২২ সালে মার্কিন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ দেশভিত্তিক গড় আইকিউ তালিকা প্রকাশ করে। সে সময় বিষয়টি বেশ সাড়া ফেলে। সেই সঙ্গে ইন্টেলিজেন্স ক্যাপিটাল ইনডেক্স (আইসিআই) ও প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট (পিআইএসএ) স্কোরের তালিকাও প্রকাশ করে ওয়েবসাইটটি।

তালিকা অনুযায়ী, আইকিউ র‍্যাংকিংয়ে প্রথম শীর্ষ ছয়টি দেশই এশিয়ার। সর্বোচ্চ আইকিউ স্কোর ১০৬.৪৮ নিয়ে তালিকায় প্রথম অবস্থানে জাপান এবং ১০৬.৪৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে তাইওয়ান। আর তৃতীয় অবস্থানে সিঙ্গাপুর, দেশটির স্কোর ১০৫.৮৯। ১০৫.৩৭ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে হংকং। পঞ্চম স্থানে চীন, দেশটির জনগণের আইকিউ স্কোর ১০৪.১। 

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশিদের আইকিউ স্কোর ৭৪.৩৩। প্রায় ২০০ দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৭তম। এ ছাড়া বাংলাদেশিদের আইসিআই স্কোর ১৬.৯। ১২৮ দেশের আইসিআই তালিকায় বাংলাদেশ ১১০ নম্বরে। আর গ্রেড ডি। সবশেষ ২০১৭ সালে এই আইসিআই স্কোর নির্ধারণ করা হয়েছে।  

মার্কিন নাগরিক শেন ফালমার ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্রতিষ্ঠা করেন। বিভিন্ন গবেষণা ও সূত্রের বরাতে ওয়েবসাইটটিতে এমন র‍্যাংকিং প্রকাশ করা হয়ে থাকে। ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিনের গবেষণার ওপর ভিত্তি করে সবশেষ আইকিউ তালিকাটি তৈরি করা হয়েছে। সাধারণত জনগণের বিচক্ষণতা, দ্রুততা ও বুদ্ধিবৃত্তিক উত্তর দেওয়ার ক্ষমতার ওপর ভিত্তি করে এই আইকিউ নির্ধারণ করা হয়। 

কানাডীয় অর্থনীতিবিদ কাই এল. চ্যানের গবেষণার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে আইসিআই সূচক। মূলত একটি দেশের জনগণের অর্থনীতি, শিক্ষা ও সৃজনশীলতার সম্পর্কিত জ্ঞানের ওপর নির্ভর করে আইসিআই স্কোর নির্ধারণ করা হয়।

কোনো দক্ষতা কখনও বৃথা যায় না, তবে সেই দক্ষতার অপব্যবহার আর অতিবিশ্বাস কখনও কখনও বিপদও ডেকে আনে! জাপানের জনপ্রিয় স্টান্টম্যান-অভিনেতা ইয়াসুতোমো ইহারার ক্ষেত্রে যেন তাই ঘটেছে! সিনেমার শুটিংয়ে রপ্ত...
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
পানের পিক নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে লন্ডনের ব্রেন্ট কাউন্সিল। ওয়েম্বলি’র মতো শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যত্রতত্র দেখা মিলছে লালচে-খয়েরি রঙের লালামিশ্রিত এই পদার্থের। কেননা এখানে বাসিন্দারা পান খেয়ে...
আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর