মদের দোকানে মাতাল র‍্যাকুনের রাতভর তাণ্ডব

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হুঁশ ফেরার পর এটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।

ভার্জিনিয়ার আশল্যান্ডের এই মদের দোকান থ্যাংকসগিভিংয়ের কারণে বন্ধ ছিল। আর এই সুযোগেই অযাচিত অনুপ্রবেশ ঘটে র‍্যাকুনটির। দোকানের নিচের তাকে থাকা স্কচ খেয়ে মাতাল হয়ে হুঁশ হারিয়ে ফেলে প্রাণীটি। দোকান কর্মীরা শনিবার কাজে ফিরে দেখেন দোকানজুড়ে ভাঙা বোতল আর মদের ছড়াছড়ি। পরে পুরো বেহুঁশ অবস্থায় র‍্যাকুনটিকে পাওয়া যায়।

প্রাণি নিয়ন্ত্রণ কর্মকর্তা সামান্থা মার্টিন জানান, এ ঘটনার পর র‍্যাকুনটিকে হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারে নেওয়া হয়। সেখানে তার হুঁশ ফেরানো হয়। এটির শরীরে কোনো আঘাতের চিহ্ণ মেলেনি। সম্ভাব্য হ্যাংওভারের কারণে র‍্যাকুনটি বেশ কয়েক ঘণ্টা ঘুমিয়ে কাটায়। পরে সুস্থ হলে আবার বনে ছেড়ে দেওয়া হয়।

দোকানটির কর্মী মার্টিন জানান, র‍্যাকুনটি ছাদের টাইলস ভেঙে দোকানে প্রবেশ করে। এরপর পুরোদস্তুর এক তাণ্ডব চালায় এবং সামনে যা পায় তাই পান করে।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। অবশ্য র‍্যাকুনটি কী পরিমাণ মদ খেয়েছে তা নির্ণয় করা যায়নি।

এক ঘণ্টা শুধু পিঠ চুলকোলেই মিলছে ১২ হাজার টাকা! স্পা ও স্টুডিওগুলোতে নতুন এই ওয়েলনেস পরিষেবার চাহিদা তুঙ্গে। আরাম ও মানসিক স্বস্তির জন্য মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পিঠ চুলকাচ্ছেন।
বেওয়ারিশ কুকুরের আক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক মোকাবিলায় কঠোর নির্দেশনা জারি করেছে ভারতের উত্তর প্রদেশ সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কুকুর বিনা প্ররোচনায় যদি কোনো মানুষকে...
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে অতিরিক্ত মাত্রার সোডিয়াম ব্রোমাইড...
বাংলাদেশে কাঁকড়া ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেড লাইসেন্স পাওয়ার খবর নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে জানা যায়, ট্রাম্পের নামে ভুয়া...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর