শুটিংয়ে শেখা কৌশল কাজে লাগিয়ে ৪০ চুরি, গ্রেপ্তার স্টান্টম্যান

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

কোনো দক্ষতা কখনও বৃথা যায় না, তবে সেই দক্ষতার অপব্যবহার আর অতিবিশ্বাস কখনও কখনও বিপদও ডেকে আনে! জাপানের জনপ্রিয় স্টান্টম্যান-অভিনেতা ইয়াসুতোমো ইহারার ক্ষেত্রে যেন তাই ঘটেছে! সিনেমার শুটিংয়ে রপ্ত করা কৌশল কাজে লাগিয়ে চুরি করতে গিয়ে গ্রেপ্তার হলেন তিনি। 

জাপানে ‘সুপার সেনতাই’ হিসেবে পরিচিতি লাভ করা একটি সুপারহিরো টিমের সদস্য ছিলেন ইয়াসুতোমো ইহারা। একসময় আইকনিক ‌‘গ্রিন রেঞ্জার’কে পর্দায় জীবন্ত করে তুলতে সাহায্য করেছিলেন তিনি। তবে চলতি বছরের শুরুর দিকে আবাসিক এলাকায় সিরিজ চুরির ঘটনায় তাঁকে গ্রেপ্তার করে জাপান পুলিশ। বর্তমানে এই স্টান্টম্যান লোকমুখে ‘স্পাইডার-ম্যান চোর’ হিসেবে কুখ্যাত!  

জাপানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সাইতামা প্রিফেকচার নামের একটি এলাকা থেকে একাধিক চুরির অভিযোগে ইয়াসুতোমো ইহারাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, ৪০টিরও বেশি চুরির ঘটনায় তিনি জড়িত ছিলেন। রাতের বেলায় দ্বিতীয় তলার জানালা কিংবা অন্যকোনো উপায়ে বাসা-বাড়িতে প্রবেশ করতেন এই স্টান্টম্যান। আর চুরি হওয়া জিনিসপত্রের আনুমানিক মূল্য প্রায় ৮.২ মিলিয়ন ইয়েন।

পুলিশের ভাষ্য, স্টান্ট কৌশল ব্যবহার করে বাসা-বাড়িতে আরোহণ এবং সুনিপুণ তৎপরতায় ইয়াসুতোমো ইহারা চুরির মতো অপরাধে জড়িয়ে পড়েন। বছরের পর বছর ধরে এ কাজ করেছেন তিনি।

জানা যায়, ২০০৯ সালে হাঁটুতে আঘাতের কারণে ইহারার স্টান্ট ক্যারিয়ারে ইতি ঘটে। পরবর্তী সময়ে তিনি একটি স্থায়ী চাকরি খুঁজছিলেন, কেননা গুরুতর আহত হলে বিনোদন শিল্পে আর ফেরার সুযোগ থাকে না। একপর্যায়ে অর্থকষ্ট আরও প্রবল হয়ে দাঁড়ায়। তখন একটি নাট্য স্কুলের জন্য তহবিল সংগ্রহের পরিকল্পনা নিয়েও কাজ করেন তিনি। কিন্তু সেই পদ্ধতিও আইনসিদ্ধ ছিল না।

কর্মীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার দিক থেকে জাপানের সুনাম রয়েছে। তবে কর্মীদের খুশি রাখতে ফ্রি মদ্যপানের সুযোগ বোধ করি সচরাচর শোনা যায় না। সম্প্রতি জাপানের একটি কোম্পানি ভিন্ন ধরনের এমন...
জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডোর বাসিন্দা রিউতা ওয়াতানাবে। ৩৬ বছর বয়সী এই যুবক বিয়ে করেছেন চারটি, আছে দুইজন প্রেমিকাও। তাদের টাকাতেই চলে সংসার। তবুও খুঁজছেন নতুন বউ। কারণ তিনি ‘গড অব ম্যারেজ’ বা...
অস্ট্রেলিয়ার সিডনি থেকে জাপানের হানেদার দিকে উড়ছিল উড়োজাহাজটি। যখন মাঝআকাশে তখন আচমকাই সব যাত্রীর টিভি স্ক্রিনে এমন একটা মুভি শুরু হয় যা ছিল প্রাপ্তবয়স্কদের। কোয়ান্টাস এয়ারলাইন্সের ফ্লাইট কিউএফ৫৯...
১৯০৮ সালের ২৩ মে জন্ম নেওয়া তোমিকো ইতোওকা একজন পর্বতারোহী ছিলেন। জাপানের পশ্চিমাঞ্চলীয় আশিয়া নগরীতে তিনি বাস করেন।
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর