মুরগির ডিম ভাজতে গিয়ে ‘সাপ’ বের হতে দেখলেন গৃহবধূ

আপডেট : ০৮ জুন ২০২৪, ১২:৪৬ পিএম

বিশ্বজুড়ে প্রতিদিন নানা অদ্ভুত কাণ্ড সামনে আসে। যে ঘটনা দেখে মানুষজন অবাক হয়ে যান। কোনও ঘটনা মানুষকে চমকে দেয় মুহূর্তের মধ্যে। তেমনই এক ঘটনার সাক্ষী হলো ভারতের পশ্চিমবঙ্গের পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামের মানুষ।  

ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামের বাসিন্দা শেখ মান্নান। তাঁর স্ত্রী সম্প্রতি ছেলেকে অমলেট তৈরি করে দেওয়ার জন্য ডিম ভাঙেন। আর ডিম ভাঙা মাত্রই রীতিমতো চমকে ওঠেন তিনি। কারণ মুরগির ডিমের ভেতরে তিনি দেখতে পান সাপ। যেটি নড়াচড়া করছিল তখনও। আর এই ঘটনা দেখার পরেই তিনি ভয় পেয়ে যান। ওই ভাঙা ডিম নিয়ে গিয়ে দেখান প্রতিবেশীদেরও।

যদি ওই বস্তুটি আসলেই সাপ কি না, তার এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে সাপ সদৃশ্য এই বস্তুটি ডিমের ভিতর থেকে পাওয়া যাওয়ার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। শেখ মান্নানের স্ত্রী মালা বিবি জানিয়েছেন, তিনি স্থানীয় একটি দোকান থেকে এই ডিমটি কিনে এনেছিলেন।  

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল বলছেন, মুরগির ডিম প্রায় সবাই খান। পুষ্টির ভাণ্ডার বলে ডিম পরিচিত। কিন্তু সেই ডিম থেকে যদি এমন ধরনের বস্তু পাওয়া যায়, তাহলে সবাই আতঙ্কিত হয়ে যাবেন। তাছাড়াও যদি কেউ ভালভাবে সেগুলো না দেখে নেন, আর তাতে যদি সাপের মতো এমন বস্তু থাকে, তাহলে বড় বিপদের আশঙ্কাও থাকছে।  

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর