বরের বয়স ১০০, কনের ৯৬ 

আপডেট : ০৯ জুন ২০২৪, ০১:৩৬ পিএম

বরের বয়স ১০০। আর কনের ৯৬। দুজনের সামষ্টিক বয়স প্রায় ২০০। এ বয়সে এসে বিয়ে করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা প্রবীন মার্কিন সেনা হ্যারোল্ড টেরেন্স ও মার্কিন নারী জিন সয়েরলিন। গতকাল শনিবার ফ্রান্সের নরমন্ডির ক্যারেন্টান-লেস-মারাইস টাউন হলে নব দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠান উদযাপন করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে ডি-ডে বার্ষিকীতে তাঁরা বিয়ে সারেন। ফ্লোরিডার বাসিন্দা টেরেন্স ও সয়েরলিনের বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

বিয়ের পর টেরেন্স বলেন, ‘বিয়ের এ দিনটি আমার জীবনের সবচেয়ে সেরা দিন।’

উৎফুল্ল সয়েরলিন বলেন, ‘জেনে রাখুন ভালবাসা কেবল তরুণ-তরুণীদের জন্য নয়, এ উদ্যোগের মাধ্যমে আমরা এখন প্রজাপতিতে পরিণত হয়েছি বলে মনে হচ্ছে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টেরেন্স মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন। যুদ্ধের পর তিনি তিনি থেলমা নামের এক নারীকে বিয়ে করেন। থেলমা ২০১৮ সালে মারা যান। পরে ২০২১ সালে সয়েরলিনের সঙ্গে টেরেন্সের পরিচয় হয়।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
এক ঘণ্টা শুধু পিঠ চুলকোলেই মিলছে ১২ হাজার টাকা! স্পা ও স্টুডিওগুলোতে নতুন এই ওয়েলনেস পরিষেবার চাহিদা তুঙ্গে। আরাম ও মানসিক স্বস্তির জন্য মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পিঠ চুলকাচ্ছেন।
নির্মাণ কাজ কিংবা দুর্ঘটনাজনিত কারণে রাস্তা বন্ধ রাখা স্বাভাবিকই বলা যায়। কিন্তু টুথপেস্টের কারণে রাস্তা বন্ধের ঘটনা সত্যিই অবাক হওয়ার মতো। সম্প্রতি এই অদ্ভুত ঘটনা ঘটেছে আমেরিকার নর্থ ক্যারোলাইনায়।
ট্রাম্প ও মাস্ক–দুজনই খুবই উত্তেজিত। এই উত্তেজনার মধ্যেই শোনা গেল নতুন গুজব। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক নাকি আরও কিছুদিন ঝগড়া চালিয়ে যেতে চান। এর জন্য আরও পেশাদার প্রক্রিয়ায় দুজনে ঝগড়া করতে চান।...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর