টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনে পানি, বেধড়ক মার খেল যুবকরা 

আপডেট : ২৯ জুন ২০২৪, ১১:৪৯ এএম

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিও বানাতে গিয়ে কিছু যুবক রেল লাইনের পাশে দাঁড়িয়ে মোটরসাইকেলের সাহায্যে চলন্ত ট্রেনে পানি ছিটিয়ে দেয়। এতে ট্রেনের যাত্রীরা ভিজে যান। এ নিয়ে কিছু যাত্রী ক্ষুব্ধ হয়ে ট্রেন থামিয়ে দেন, তারপর ট্রেন থেকে নেমে এসে যুবকদের মারধর করতে শুরু করেন। সেইসঙ্গে যুবকদের সঙ্গে থাকা একটি বাইক যাত্রীরা তুলে নিয়ে ট্রেনে করে চলে যান, যুবকরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।

পাকিস্তানে ঘটা এ ঘটনার ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি থামার পরেই ওই যুবকরা পালানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদেরকে তাড়া করে ধরে ফেলেন যাত্রীরা। সেখানে তাঁদের বেধড়ক পেটানো হয়। পরে ওই যুবকদের মোটরবাইক ট্রেনে উঠাতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশও দেখা গেছে। 

ট্রেনটি দেখে পাকিস্তান রেলওয়ের মনে হলেও কোথায় ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তানের লাহোর থেকে করাচি যাওয়ার জন্য প্লেনে উঠেছিলেন এক যাত্রী। তবে তাঁকে নামিয়ে দেওয়া হয়েছে সৌদি আরবের জেদ্দা শহরে। এমন ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের একটি বেসরকারি এয়ারলাইনস। এরইমধ্যে ভুক্তভোগী...
পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের একটি ব্যস্ত বাজারে এক ব্যক্তিকে ক্ষীর বিক্রি করতে দেখে আপনার মনে হবে, ‘দেখে যেন মনে হয় চিনি উহারে’! কারণ তাঁর চেহারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...
চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে আরেক বগিতে দৌড়ে যাচ্ছিলেন এক নারী। দেখে মনে হবে, সাবওয়ে সার্ফারস গেমের চরিত্র তিনি। শেষমেশ মনের আনন্দে তাঁকে নাচতেও দেখা যায়। বাংলাদেশি ওই নারীর এমন কর্মকাণ্ড...
নিজের মেয়ের সুরক্ষার জন্য অভিনব উপায় বের করেছেন পাকিস্তানের এক বাবা। মেয়ের মাথায় সিসিটিভি বসিয়ে দিয়েছেন তিনি! আর হাসিমুখে বাবার সিদ্ধান্ত মেনে নিয়েছেন ওই তরুণীও...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর