পাকিস্তানের রাস্তায় গান গেয়ে ক্ষীর বিক্রি করছেন ‘ট্রাম্প’!

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ পিএম

পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের একটি ব্যস্ত বাজারে এক ব্যক্তিকে ক্ষীর বিক্রি করতে দেখে আপনার মনে হবে, ‘দেখে যেন মনে হয় চিনি উহারে’! কারণ তাঁর চেহারার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক মিল রয়েছে। আর এই মিলের কারণে প্রচুর মানুষের মনযোগ পাচ্ছেন তিনি। বেচাবিক্রিও হচ্ছে বেসুমার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আচমকা ট্রাম্পকে ক্ষীর বিক্রি করতে দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। বিস্ময়ের সঙ্গে কাছে গিয়ে দেখছেন, মানুষটা ট্রাম্পের মতো দেখতে হলেও প্রকৃত ট্রাম্প নন।

পাঞ্জাবের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘বাজারে গিয়েছিলাম। হঠাৎ মনে হলো, ট্রাম্প এখানে ক্ষীর বিক্রি করছেন। পরে জানলাম, ট্রাম্পের মতো দেখতে ব্যক্তিটির নাম সালিম বাগ্গা। তিনি গান গেয়ে ক্ষীর বিক্রি করছেন।’

বাগ্গার বয়স ৫৩। প্রায় প্রতিদিনই দেখা যায়, তিনি একটি রঙিন কাঠের ঠেলা গাড়ি নিয়ে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছেন। শীত থেকে বাঁচতে শরীরে জড়িয়ে নিয়েছেন একটি কালো জ্যাকেট। প্রচুর মানুষ তার কাছে দুধের ক্ষীর কিনতে আসেন। তিনি হাসি মুখে সবার হাতে ক্ষীর তুলে দিচ্ছেন। ক্রেতাদের অনুরোধে সেলফিও তুলছেন মাঝে মাঝে।

সালিম বাগ্গার সঙ্গে সেলফি তুলতে পছন্দ করেন ক্রেতারা। ছবি: রয়টার্স বাগ্গার মাথার চুলও ট্রাম্পের মতো সোনালী রঙের। এই বিশেষ বৈশিষ্ট তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে তিনি গলা ছেড়ে গাইতে থাকেন পাঞ্জাবি গান—‘এখন তুমি আমার কাছে চলে এসো প্রিয়তমা, দেরি করো না, আমার চোখ অপেক্ষা করতে করতে ক্লান্ত।’

স্থানীয় বাসিন্দা ইমরান আশরাফ বাগ্গার সঙ্গে সেলফি তোলেন। তিনি বলেন, ‘তার ক্ষীর সত্যিই মজাদার...আমরা তার সঙ্গে কথা বলি, সেলফি তুলি এবং আমাদের বন্ধুদের বলি যে আমরা ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছি।’

প্রচুর মানুষ বাগ্গাকে নিয়ে মাতামাতি করলেও তিনি থাকেন নির্লিপ্ত। সালিম বাগ্গা বলেন, ‘আমার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো, সে কারণেই লোকজন আমার সঙ্গে সেলফি তোলে...আমার খুব ভালো লাগে।’

এরপর তিনি মজাচ্ছলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনি নির্বাচন জিতেছেন, এখন এখানে এসে আমার ক্ষীর খান, আপনি সত্যিই উপভোগ করবেন।’

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
বাংলাদেশে কাঁকড়া ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেড লাইসেন্স পাওয়ার খবর নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে জানা যায়, ট্রাম্পের নামে ভুয়া...
নির্মাণ কাজ কিংবা দুর্ঘটনাজনিত কারণে রাস্তা বন্ধ রাখা স্বাভাবিকই বলা যায়। কিন্তু টুথপেস্টের কারণে রাস্তা বন্ধের ঘটনা সত্যিই অবাক হওয়ার মতো। সম্প্রতি এই অদ্ভুত ঘটনা ঘটেছে আমেরিকার নর্থ ক্যারোলাইনায়।
পাকিস্তানের লাহোর থেকে করাচি যাওয়ার জন্য প্লেনে উঠেছিলেন এক যাত্রী। তবে তাঁকে নামিয়ে দেওয়া হয়েছে সৌদি আরবের জেদ্দা শহরে। এমন ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের একটি বেসরকারি এয়ারলাইনস। এরইমধ্যে ভুক্তভোগী...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর