চলন্ত ট্রেনের ছাদে নেচে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশি নারী 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১১:২৫ এএম

চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে আরেক বগিতে দৌড়ে যাচ্ছিলেন এক নারী। দেখে মনে হবে, সাবওয়ে সার্ফারস গেমের চরিত্র তিনি। শেষমেশ মনের আনন্দে তাঁকে নাচতেও দেখা যায়। বাংলাদেশি ওই নারীর এমন কর্মকাণ্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, ওই নারীর এই বিপজ্জনক কর্মকাণ্ড ইনস্টাগ্রামে প্রায় ২ কোটি বার দেখা হয়েছে। প্রথমে ওই নারীকে সাবওয়ে সার্ফারস গেমের মতো করে ট্রেনের এক বগির ছাদে যেতে দেখা যায়। এক সময় দেখা যায়, তিনি আশপাশের মানুষকে আনন্দ দিতে চলন্ত ট্রেনের ছাদের নাচতে শুরু করেন।

তবে ওই নারীর নাম ও পরিচয় জানা যায়নি। তাঁর এমন বিপজ্জনক কর্মকাণ্ড দেখে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লেখেন,‘মনে হয়, সে সাবওয়ে সার্ফারসকে আক্ষরিক অর্থে একটু বেশিই গ্রহণ করছে! 

আরেক ব্যবহারকারী লেখেন, ‘এটা একেবারে পাগলামি! যদি সে পড়ে যেত? এটা হাসির কিছু নয়।’ 

পানের পিক নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে লন্ডনের ব্রেন্ট কাউন্সিল। ওয়েম্বলি’র মতো শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যত্রতত্র দেখা মিলছে লালচে-খয়েরি রঙের লালামিশ্রিত এই পদার্থের। কেননা এখানে বাসিন্দারা পান খেয়ে...
বিএমডব্লিউ নামের কোম্পানি চেনেন না, এমন মানুষ এ দেশে খুঁজে পাওয়া একটু কঠিনই। সাধারণত বিএমডব্লিউ গাড়ি বানায়, সেই গাড়ি অনেক দামীও। ফলে সবাই এই গাড়ি কিনতে পারে না। তবে গাড়ি না কিনলেও বিএমডব্লিউ ছাতা এ...
ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিও বানাতে গিয়ে কিছু যুবক রেল লাইনের পাশে দাঁড়িয়ে মোটরসাইকেলের সাহায্যে চলন্ত ট্রেনে পানি ছিটিয়ে দেয়। এতে ট্রেনের যাত্রীরা ভিজে যান। এ নিয়ে কিছু যাত্রী...
রসিকতার ছলে অনেকে বলেন, বাংলাদেশিদের আইকিউ কম। কেউ আবার বলে থাকেন দেশের মানুষের বুদ্ধি কম। কিন্তু বাংলাদেশিদের বুদ্ধিমত্তা বা আইকিউ আদতে কত বা কীভাবে এটি নির্ধারিত হলো, তা হয়তো অনেকের জানা নেই।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর