ষাঁড় দৌড়: শিং নেড়ে আসছে তেড়ে

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৬:৩৪ পিএম

কোরবানি ঈদ শেষ হলো এই তো সেদিন। হাট থেকে কোরবানির গরু বা ষাঁড় কিনে হেঁটে আনতে গিয়ে বেশ বেগ পেতে হয়। কখনো সেই পশু ছুটে গিয়ে মানুষকে তাড়া করে। এমন পরিস্থিতিতে পড়তে চান না কেউই। 

কিন্তু স্পেনের মানুষ এই পরিস্থিতির মুখোমুখি হন নিজেদের ইচ্ছায়। আর তা করতে আয়োজন করেন উৎসবের, নাম সান ফারমিন। শতবর্ষী এই উৎসবের এবারের আয়োজন শুরু হয় গত শনিবার। আর ষাঁড়ের দৌড় হয় রোববার।

স্পেনে এই দৌড়কে সাহসিকতার প্রতীক হিসেবে দেখা হয়। জোয়া আখতার পরিচালিত ২০১১ সালে মুক্তি পাওয়া বলিউডের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমার শেষদিকে এই দৌড় দেখানো হয় এক ঝলক।

দৌড়ানোর সময় একজন পড়ে যান রাস্তায়। রোববার স্পেনের প্যামপ্লোনায়। ছবি: রয়টার্স বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্যামপ্লোনার এই উৎসবে এবার ৮টি ষাঁড় ছিল। আর ছেড়ে দেওয়া সেই ষাঁড়ের সামনে দৌড়াতে থাকেন অনেকে। তাঁদের গায়ে ছিল সাদা কাপড়, গলায় লাল ফিতা। সরু রাস্তায় দৌড়াতে হয়েছে ৮০০ মিটার। এবার ষাঁড়ের দৌড়ে আহত হয়েছেন ৬ জন। 

তবে, এই দৌড় নিয়ে বিশ্বজুড়েই সমালোচনা হচ্ছে। প্রতিবছরই এ নিয়ে আওয়াজ তুলেন মানবাধিকারকর্মীরা। তাদের মতে, এটি একটি অমানবিক কাজ। উৎসবে এবার ১৮ বছরের কমবয়সীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। 

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
বিদায়ী বছর ২০২৪ সালের জন্য করা বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। সবার আগ্রহ তাই একটু বেশিই। মারা গেছেন প্রায় ২৯ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে।...
থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে আতশবাজি, পটকা ফাটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ থাকবে, তাই উন্মুক্ত স্থানে সে রাতে এগুলো না করাই উত্তম। খুব দরকার হলে অবশ্য জীবনের ঝুঁকি নিয়ে নিজের বেডরুমে চেষ্টা করতে...
আর কয়েকদিন পরই হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দিওয়ালি। এই উপলক্ষে ভারতের বিভিন্ন সংস্থা তাদের কর্মীদের উপহার দিয়ে থাকে। কর্মীদের উৎসাহ-অনুপ্রেরণা দিতে ও কাজের গতি বাড়াতে নানা উপহার দেওয়া হয়।...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর