কর্মীদের অনুপ্রেরণা দিতে ১৫টি গাড়ি উপহার মালিকের

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০১:২৩ পিএম

আর কয়েকদিন পরই হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দিওয়ালি। এই উপলক্ষে ভারতের বিভিন্ন সংস্থা তাদের কর্মীদের উপহার দিয়ে থাকে। কর্মীদের উৎসাহ-অনুপ্রেরণা দিতে ও কাজের গতি বাড়াতে নানা উপহার দেওয়া হয়। তেমনই উপহারস্বরূপ সম্প্রতি হরিয়ানার একটি কোম্পানি উদীয়মান কর্মীদের ১৫টি গাড়ি উপহার দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্য মানি কন্ট্রোলের প্রতিবেদনে জানা যায়, হরিয়ানার পঞ্চকুলায় একটি ওষুধ কোম্পানির মালিক কর্মীদের ১৫টি গাড়ি উপহার দিয়েছেন। কর্মীদের ভালো পারফরম্যান্সের জন্য দিওয়ালিকে ঘিরে মূল্যবান এই উপহার দেওয়া হয়েছে। 

মিটস হেলথকেয়ারের পরিচালক ও মালিক এম কে ভাটিয়া কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য সেরা কয়েকজনকে ‘সেলিব্রেটি’ হিসেবে অভিহিত করেছেন। একইসঙ্গে তাদের উপহার হিসেবে গাড়ি দিয়েছেন। 

তরুণ কর্মীদের কর্মক্ষমতা উন্নত করতে অনুপ্রাণিত করার লক্ষ্যে এমন উদ্যোগ বলে জানান এম কে ভাটিয়া। তিনি বলেন,  ‘কর্মীদের সবার বয়স ত্রিশের নিচে। এই বছর গাড়ি পাওয়া ১৫ জন কর্মী মাত্র চার মাস আগে বিভিন্ন বিভাগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাদের অনুপ্রেরণা দিতেই এই উপহার।’

এর আগে মিটস হেলথকেয়ার গত বছর ১২টি গাড়ি উপহার দিয়েছিল কর্মীদের। আগামী বছর ৫০টি গাড়ি উপহার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কোম্পানির মালিক।

ভারতে কর্মীদের গাড়ি উপহার দেওয়ার এমন প্রচলন আরও অনেক কোম্পানির রয়েছে। দিওয়ালি উপলক্ষে চলতি মাসে চেন্নাইয়ের একটি কোম্পানিও তাদের কর্মীদের গাড়ি উপহার দিয়েছে। ২০টি গাড়ি ও ২৯টি বাইক দেওয়া হয় কর্মীদের। এর মধ্যে আবার মার্সিডিজ বেঞ্জের মতো বিলাসবহুল গাড়িও রয়েছে।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর