শরীরের ৯৯.৯৮ শতাংশে ট্যাটু এঁকে বিশ্ব রেকর্ড

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০১:১০ পিএম

যুগ যুগ ধরে শরীরকে ক্যানভাস বানিয়ে আঁকা হচ্ছে নানা নকশার ট্যাটু। শরীরে ট্যাটু এঁকে বিশ্ব রেকর্ডও করেছেন অনেকে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম।

এস্পেরেন্স লুমিনস্কা ফিওরজিনা নামের এক মার্কিন নারী নিজের শরীরের ৯৯ দশমিক ৯৮ শতাংশে ট্যাটু করিয়ে রেকর্ড করেছেন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ব্রিজপোর্ট এলাকার বাসিন্দা ফিওরজিনার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। 

৩৬ বছর বয়সী এই নারী সেনাবাহিনীতে কাজ করতেন। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফিওরজিনা ইতিহাসে সবচেয়ে বেশি ট্যাটু করা নারী। এ ছাড়া শরীরের অবয়ব পরিবর্তন করার বিশ্বরেকর্ডও তাঁর দখলে। ট্যাটুর রঙে রাঙানো শরীরে ৮৯টি পরিবর্তন করেছেন তিনি।

গত ১০ বছরে এই নারী তাঁর শরীরের বেশিরভাগ অংশই পরিবর্তন করে ফেলেছেন। পায়ের পাতা থেকে শুরু করে চোখের সাদা অংশ, মাথার ত্বক সবজায়গায় ট্যাটু করেছেন তিনি। বাদ নেই বলতে গেলে কিছুই। চোখের মধ্যে ট্যাটু ও মণি কালো করার পাশাপাশি জিহ্বা দ্বিখণ্ডিত করেছেন ফিওরজিনা।  

ফিওরজিনা জানান, শরীরে ট্যাটু করলে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। সেখানে নিজের পুরো শরীরে ট্যাটু করেছেন তিনি। তবে ট্যাটুর জন্য এতটুকু কষ্ট ভোগ করাই যায় বলে মনে করেন ফিওরজিনা।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
সন্তানের নাম রাখা নিয়ে মা-বাবার মধ্যে আনন্দের পাশাপাশি ভাবনারও যেন শেষ থাকে না। স্বজন কিংবা পরিচিতদের সহায়তা নেন অনেকে।  সদ্য মা-বাবা হয়েছেন এমন মানুষদের সন্তানের নাম রেখে সহায়তা করে থাকেন অনেকে।...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর