শিশুদের নাম রাখতে ৩৬ লাখ টাকা পর্যন্ত নেন তিনি! 

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম

সন্তানের নাম রাখা নিয়ে মা-বাবার মধ্যে আনন্দের পাশাপাশি ভাবনারও যেন শেষ থাকে না। স্বজন কিংবা পরিচিতদের সহায়তা নেন অনেকে।  সদ্য মা-বাবা হয়েছেন এমন মানুষদের সন্তানের নাম রেখে সহায়তা করে থাকেন অনেকে। কেউ কেউ আবার সেই শখকে পরিণত করেন পেশায়!

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের বাসিন্দা টেইলর এ হামফ্রে শিশুদের নামকরণকে পেশায় পরিণত করেছেন। মা-বাবাকে নবজাতকের জন্য নাম খুঁজে পেতে সহায়তা করাই তাঁর কাজ। বিনিময়ে তিনি নিয়ে থাকেন কয়েক লাখ টাকা। কোনো শিশুর জন্য নাম খুঁজে দিতে হামফ্রে সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত নেন, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৩৬ লাখ টাকা।

নাম রাখার প্রতি এই নারীর ভালোবাসা পুরোনো। এক দশক আগে তিনি শিশুদের নামকরণে অনলাইনে সেবা দেওয়া শুরু করেন। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে শিশুদের নাম রাখা নিয়ে প্রচার শুরু করেন। টিকটক ও ইনস্টাগ্রামে বর্তমানে তাঁর অনুসারীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত পাঁচ শতাধিক শিশুর নাম রাখতে সহায়তা করেছেন হামফ্রে।

অন্তঃসত্ত্বা নারীদের মানসিক ও শারীরিক সহায়তা দেওয়ার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ আছে হামফ্রের। এ ছাড়া ব্র্যান্ডিং ও বিপণন নিয়েও তাঁর অভিজ্ঞতা আছে। 

নবজাতকের মা-বাবার পছন্দ বুঝতে হামফ্রে তাদের অনেক ধরনের প্রশ্ন করেন। ইমেইলে নামের তালিকা দিয়ে পরামর্শ দিতে তিনি নেন ২০০ ডলার। আর পূর্ণাঙ্গ প্যাকেজের জন্য নেন ৩০ হাজার ডলার। এই প্যাকেজে অন্যান্য কিছুর মধ্যে যে শিশুর নাম রাখা হবে, তার পারিবারিক ইতিহাস ঘেঁটে নেন তিনি।

শিশুর নাম রাখা নিয়ে মা-বাবার মধ্যে ভিন্নমত দেখা দিলে হামফ্রেকে অনেক সময় মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে হয়। ধনী পরিবারের পাশাপাশি পরিচিত তারকারাও নবজাতকের নামকরণে তাঁর দ্বারস্থ হন বলে জানা যায়।

 

 

এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
একেবারে গাছের মাথায় গিয়ে বসে থাকেন তিনি। নিচ থেকে সবাই নেমে আসার অনুরোধ করলেও রাজি হন না। বরং গাছ থেকে একের পর এক ডাব ছুড়তে থাকেন নিচের ভিড়ের দিকে। 
প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে, ঠেকাতে পারছিলেন না কোনোভাবেই। যেন বাধ্য হয়েই টাওয়ারের মাথায় উঠে এর প্রতিবাদ করা শুরু করলেন এক তরুণ। একে ‘শোলে’ চিত্রনাট্যের বাস্তব রূপ বলাই যেতে পারে।
ভারতের কর্ণাটকের শিমোগা জেলার এক ব্যক্তি অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন। ওই ব্যক্তির দাবি, ভাত-রুটি, শাকসবজি কিংবা ফলমূল কিছুই খান না তিনি। প্রতিদিন কেবল সাত থেকে আট লিটার...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর