খিদে পেলে ছুরি, নেইল কাটার, চাবির রিং খান তিনি!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ এএম

খিদে পেলে খান ছুরি, নেইল কাটার, চাবির রিং! শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনা সত্যি। সম্প্রতি ভারতের বিহারের এক যুবকের পাকস্থলী থেকে বের করা হয় ছোট ছুরি, নেইল কাটার আর চাবির রিং। অস্ত্রোপচারের আগে এক্স–রে রিপোর্ট দেখেই চক্ষু চড়কগাছ হয় চিকিৎসকদের।

ভারতীয় সংবাদমাধ্য এনডিটিভি জানায়, বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারির বাসিন্দা ২২ বছরের ওই যুবক। কিছুদিন আগে তাঁর তলপেটে তীব্র ব্যথা শুরু হয়। পেটের অসুখ আর ব্যথার ওষুধ খেয়ে কাজে হচ্ছিল না। এই অবস্থায় পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। 

পরীক্ষা করে চমকে যান চিকিৎসকরা। এক্স–রে করার পর তাঁরা বুঝতে পারেন পাকস্থলীতে ধাতব কিছু রয়েছে। দ্রুত অস্ত্রোপচার করা হয়। এরপর পেট থেকে বের হয় একটি ছোট ছুরি, নেইল কাটার ও চাবির রিং। 

এখন প্রশ্ন হলো, এই সব জিনিস পেটে ঢুকল কীভাবে? জানা গেছে, এক ধরনের মানসিক অসুস্থতার শিকার ওই যুবক। তিনি কিছুদিন ধরে ধাতব বস্তু গিলে খেতে শুরু করেন। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, ওই যুবকের চিকিৎসা চলছে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। যুবককে মানসিক চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর