তিনি চলেন স্ত্রী-প্রেমিকাদের টাকায়, লক্ষ্য ৫৪ সন্তান! 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০১:২২ পিএম

জাপানের হোক্কাইডোর বাসিন্দা রিউতা ওয়াতানাবে। ৩৬ বছর বয়সী এই যুবক বিয়ে করেছেন চারটি, আছে দুইজন প্রেমিকাও। তাঁদের টাকাতেই চলে সংসার। তবুও খুঁজছেন নতুন বউ। কারণ তিনি ‘গড অব ম্যারেজ’ বা বিয়ের দেবতা হতে চান। এটাই তাঁর লক্ষ্য বা উদ্দেশ্য। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, রিউতা গত দশ বছর ধরে কোনো চাকরি করেন না। চার স্ত্রী ও দুই প্রেমিকার পাওয়া বেতন দিয়ে সংসার চলে তার। সংসার চালাতে রিউতার মাসিক খরচ হয় ৯ লাখ ১৪ হাজার ইয়েন (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখের বেশি টাকা)।

ছয় বছর আগে গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ায় হতাশায় মগ্ন রিউতা ‘ত্রাণসংস্থায়’ থাকতেন। এনিয়ে রিউতা বলেন, এই ঘটনার পর থেকে তিনি বিভিন্ন ডেটিং অ্যাপে নারীদের সঙ্গে কথা বলা শুরু করেন।  

চলতি বছরের শুরুর দিকে জাপানের এক টিভি শো’তে তিনি বলেন, ‘আমি শুধু নারীদের ভালোবাসি। যতক্ষণ আমরা একে অপরকে সমানভাবে ভালবাসি, ততক্ষণ কোনো সমস্যা হবে না।’

রিউতা জানান, তার প্রত্যেক স্ত্রীর আলাদা রুম আছে।  স্ত্রীরা একে অপরের প্রতি কোনো হিংসা না করে বরং ভালো বন্ধু হিসেবে রয়েছে। 

রিউতা জানান, তিনি জাপানে সবচেয়ে বেশি সন্তানের বাবা হওয়ার রেকর্ড ভাঙতে চান। তিনি বলেন,‘আমি ৫৪ সন্তানের বাবা হতে চাই যেন আমার নাম ইতিহাসে লেখা থাকে। আমি এখনো নতুন বউ খুঁজছি।’ 

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
আর দশটি সাধারণ বিয়ের মতোই ছিল পল্লবী ও সুনিল কুমার গৌতমের বিয়ের আয়োজন। হিন্দু রীতিতে মালাবদলের পর গভীর রাতে সম্পন্ন হয় তাঁদের শুভ পরিণয়। ‘জয়মালা’ অনুষ্ঠানের পর মঞ্চে এমনকি একসঙ্গে নাচেন বর-কনে।...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর