সমুদ্রের তলদেশে বিয়ে সারলেন সৌদি যুগল!

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৭:০১ পিএম

বর্তমানে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বেশ জনপ্রিয় বিষয়। অনেকেই পছন্দের কোনো জায়গা ঠিক করে সেখানে গিয়ে বিয়ে করেন। দেশে কিংবা বিদেশে নিজেদের পছন্দের জায়গায় বিয়ে করা এখন ট্রেন্ড। তবে সমুদ্রের তলদেশে বিয়ে একেবারেই নতুন বলা যায়। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ জানায়, সৌদি আরবের এক যুগল লোহিত সাগরের তলদেশে গিয়ে বিয়ে সেরেছেন। হাসান আবু-আল ওলা ও ইয়াসমিন দফতারদার দুজনই সমুদ্র ভালোবাসেন। এই যুগল প্রফেশনাল ডাইভার বা পেশাদার ডুবুরি। প্রায়ই ডাইভ করেন সমুদ্রে। সমুদ্রের তলদেশ তাদের ভীষণ পছন্দ। তাই বিয়ের জন্য গভীর সমুদ্রকে বেছে নেন তাঁরা। বর ও কনেপক্ষের পাশাপাশি তাদের বিয়ের সাক্ষী হয় জলের তলার প্রাণী আর উদ্ভিদরাও। 

সমুদ্রের তলদেশে বিয়ের উদযাপন হবে, এমন সিদ্ধান্ত নেন হাসান ও ইয়াসমিন। সহায়তায় এগিয়ে আসেন তাদের সহকর্মীরা। সৌদি আরবের স্থানীয় ডুবুরি ও সংস্থার সঙ্গে কথা বলে সব প্রস্তুতি নেওয়া হয়। মুখে অক্সিজেন মাস্ক ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সুইম স্যুটেই হয়েছে বিয়ে। 

হাসান আবু-আল ওলা জানান, যেভাবে বিয়ের আয়োজন গভীর সমুদ্রে করা হয়েছিল, এজন্য তিনি ধন্য। এমন আয়োজন বিস্ময়কর ও আনন্দদায়ক। এই মুহূর্ত ভোলার নয় বলেও জানান তিনি।

হাসান আরও বলেন, ‘অনেকে মনে করতে পারেন গভীর সমুদ্রে হয়তো সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু না, আমাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। এই মধুর অভিজ্ঞতা সারাজীবন সঙ্গে থেকে যাবে আমাদের।’

এদিকে হাসান–ইয়াসমিন যুগলের ডেস্টিনেশন ওয়েডিং দেখে অবাক অনেকে। বিয়ের ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গভীর সমুদ্রে এমন ডেস্টিনেশন ওয়েডিং করবার আগ্রহ প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকে।

ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
আর দশটি সাধারণ বিয়ের মতোই ছিল পল্লবী ও সুনিল কুমার গৌতমের বিয়ের আয়োজন। হিন্দু রীতিতে মালাবদলের পর গভীর রাতে সম্পন্ন হয় তাঁদের শুভ পরিণয়। ‘জয়মালা’ অনুষ্ঠানের পর মঞ্চে এমনকি একসঙ্গে নাচেন বর-কনে।...
বিয়ের সব প্রস্তুত। বরযাত্রীও এসে গেছে। হঠাৎ পুলিশ নিয়ে হাজির হলেন বরের প্রথম স্ত্রী। এসেই দাঁড়ালেন বরের সামনে। এরপর এক নাটকীয় ঘটনার স্বাক্ষী হলেন বিয়েতে আসা অতিথিরা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর