প্রেমিকের স্ত্রী চলে আসায় ১০ তলা থেকে ঝুলে পড়লেন নারী, ভিডিও ভাইরাল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

এমন একটি ভিডিও দেখে অনেকেরই মনে হতে পারে, হলিউডের থ্রিলারধর্মী কোনো সিনেমা দেখছেন। যেখানে রুদ্ধশ্বাস এক দৃশ্যে ১০ তলার বারান্দা থেকে ঝুলে আছেন এক নারী। পরের দৃশ্যেই বিল্ডিংয়ের পাইপ বেয়ে এক তলা নিচে নেমে আসতে দেখা যায় তাকে। এ যেন ‘মিশন ইমপসিবল’ সিনেমার টিম ক্রুজের নারী সংস্করণ!

চোখ কপালে তোলার মতো এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে চীনের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু ভাইরাল-ই হয়নি, ব্যাপক আলোচনা-সমালোচনারও জন্ম দিয়েছে ভিডিওটি। নেটিজেনরা রীতিমতো বিভক্ত হয়ে পড়েছেন এই ভিডিওটিকে কেন্দ্র করে।

ভিডিও’র কেন্দ্রে পরকীয়া প্রেম
এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী। প্রেমিক যুগলের এই সুখময় মুহূর্তে ব্যাঘাত ঘটাতেই যেন অসময়ে আগমন ঘটে প্রেমিকের স্ত্রীর।

ব্যস! স্ত্রীর হাত থেকে প্রেমিকাকে লুকাতে মরিয়া হয়ে উঠেন প্রেমিক পুরুষটি। তড়িঘড়ি করে প্রেমিকাকে বারান্দায় (ব্যালকনি) পাঠিয়ে দেওয়ার তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তে উপনীত হন তিনি। কিন্তু অকুস্থলে ঠিক নিরাপদবোধ করলেন না নারী। আর তাই ‘যায় যদি যাক প্রাণ’ বলে মুহূর্তেই ঝুলে পড়লেন ১০ তলার বারান্দার রেলিং ধরে!

অবশ্য নিরাপদ আশ্রয়ের খোঁজে শুধু ঝুলে থেকেই ক্ষান্ত হননি অসীম-সাহসী, চৌকষ এই নারী। জানালার ধার ব্যবহার করে কিছুটা দূরে সরে এসে নাগাল পান চিকন একটি পাইপের। 

ডুবতে থাকা ব্যক্তি যেমন খড়কুটোকেও আঁকড়ে ধরে, পাইপটিকেও তেমনি করেই জড়িয়ে ধরেন নারী। নিচে মৃত্যু তখন হাতছানি দিয়ে ডাকছে। এদিকে, ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী হতে যাওয়ার সম্ভাবনায় রীতিমতো আতঙ্কিত আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দা এবং পথচারীরা। তাদের তখন ‘আত্মারাম খাঁচাছাড়া’ হওয়ার অবস্থা।

কিন্তু সকল ভয়, আতঙ্ককে তুচ্ছ করে দিয়ে চিকন এই পাইপটির সাহায্যেই এক ফ্লোর নিচে নেমে আসেন এই নারী; পৌঁছে যান নবম তলার একটি ফ্ল্যাটের জানালার কাছে। এই পর্যায়ে তিনি পেয়ে যান সাহায্যের হাত। নবম তলার ফ্ল্যাটের বাসিন্দা জানালা খুলে এই নারীকে টেনে ভেতরে নিয়ে যান। অবশেষে তিনি পেয়ে যান বহুল-প্রতীক্ষিত নিরাপদ আশ্রয়।

কিন্তু ততক্ষণে এই নারীর সিনেমাসুলভ সাহসিকতার কাহিনী ভিডিও আকারে ধারণ করে ফেলেছেন আশেপাশের বাসিন্দা ও পথচারীরা। পরবর্তীতে এই ভিডিও-ই সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে ভাইরাল।

কী বলছেন চীনের নেটিজেনরা?
চীনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেই পরকীয়ায় জড়িত এই নারীর পলায়নের ঘটনাটিকে বিপজ্জনক এবং লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন। তাদের অনেকেই প্রেমিক পুরুষটিকে ‘কাপুরুষ’ বলতেও দ্বিধা করেননি। কেউ কেউ আবার তার প্রেমিকার সাহসিকতা দেখেও স্তম্ভিত হয়েছেন। অনেকে আবার তিনি নিরাপদে আছেন জেনে স্বস্তি প্রকাশ করেছেন।

তবে অধিকাংশ ব্যবহারকারী কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়া এত উঁচু একটি ভবনের বাইরে দিয়ে নেমে আসার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তারা বলেছেন যে, একটি ভুল পদক্ষেপই ‘মৃত্যুকে আমন্ত্রণ’ জানানোর জন্য যথেষ্ট ছিল।

তাদেরই একজন লিখেছেন, ‘নিজের জীবনকে এমন ঝুঁকিতে ফেলার জন্য কোনো পুরুষই যোগ্য নয়!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এই ভিডিওটি দেখার পর কি স্ত্রী জানতে পারবেন না? পরকীয়া খারাপ, বন্ধুরা।’ 

তৃতীয় একজন যোগ করেছেন, ‘কোনো পুরুষই আপনাকে এমন পরিস্থিতিতে ফেলার মতো যথেষ্ট যোগ্য নয়। কিছুটা আত্মসম্মান রাখুন, মিস।’

চীনের বিবাহবিচ্ছেদের হার
বিবাহবিচ্ছেদের হার ক্রমাগত বেড়েই চলেছে চীনে। সরকারি তথ্য বলছে, ১৯৯৮ থেকে ২০১৮ সালের মধ্যে বিবাহবিচ্ছেদের সংখ্যা চারগুণ বেড়েছে দেশটিতে। ২০২৩ সালের মধ্যে ৩৬ লাখের (৩ দশমিক ৬ মিলিয়ন) বেশি দম্পতি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন সেখানে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনা সরকার এই প্রবণতা কমাতে নতুন করে কিছু উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে, ২০২১ সালে ন্যাশনাল পিপলস কংগ্রেস বিবাহবিচ্ছেদের জন্য আবেদনকারী দম্পতিদের জন্য বাধ্যতামূলক এক মাসের ‘কুলিং-অফ’ পিরিয়ড কার্যকর করেছে। এর অর্থ হচ্ছে, বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করার ৩০ দিনের মধ্যে উভয় পক্ষকে আবেদন প্রত্যাহার করে নেওয়া সুযোগ দেওয়া।

তথ্যসূত্র: এনডিটিভি

জীবনের প্রথম চাকরি সকলের জন্যেই বিশেষ কিছু। যদিও ভালো-খারাপ দু’ধরণের অভিজ্ঞতাই হতে পারে সেখানে। কিন্তু জীবনের প্রথম চাকরি নিয়ে সম্প্রতি অনন্য এক অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া রেডিট-এর একজন...
একেবারে গাছের মাথায় গিয়ে বসে থাকেন তিনি। নিচ থেকে সবাই নেমে আসার অনুরোধ করলেও রাজি হন না। বরং গাছ থেকে একের পর এক ডাব ছুড়তে থাকেন নিচের ভিড়ের দিকে। 
সন্তানের নাম রাখা নিয়ে মা-বাবার মধ্যে আনন্দের পাশাপাশি ভাবনারও যেন শেষ থাকে না। স্বজন কিংবা পরিচিতদের সহায়তা নেন অনেকে।  সদ্য মা-বাবা হয়েছেন এমন মানুষদের সন্তানের নাম রেখে সহায়তা করে থাকেন অনেকে।...
প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে, ঠেকাতে পারছিলেন না কোনোভাবেই। যেন বাধ্য হয়েই টাওয়ারের মাথায় উঠে এর প্রতিবাদ করা শুরু করলেন এক তরুণ। একে ‘শোলে’ চিত্রনাট্যের বাস্তব রূপ বলাই যেতে পারে।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর