পাত্রের বেতন কম শুনে বিয়ে ভেঙে দিলেন তরুণী

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম

বাগদানের দিনক্ষণ নিয়ে আলাপ শুরু হয়ে গিয়েছিল, বিয়ের কার্ডের নকশা নিয়েও আলোচনা করতে চেয়েছিলেন উভয় পক্ষ। কিন্তু বাধ সাধল পাত্রের বেতন! বিয়েই ভেঙে দিলেন পাত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ঘটনা।

একটি ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইটে আলাপ হয় দুজনের। নতুন সংসার পাতবেন বলে উৎসাহী ছিলেন তাঁরা। পাত্রের উপার্জন কম জানতে পেরে শুরু হয় তর্ক। সেই কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পাত্র নিজেই।

ভাইরাল ওই পোস্টের মাধ্যমে জানা যায়, বাগদানের জন্য পাত্রকে তাড়া দিচ্ছিলেন পাত্রী। এই নভেম্বর মাসেই আংটিবদলের প্রস্তাব দেন তিনি। এর পর ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইটে প্রোফাইলের একটি ভুলের কথা জানান পাত্র। তিনি জানান, তাঁর বার্ষিক আয় ৩০ লাখ নয়, ৩ লাখ টাকা। ভুলে একটি বাড়তি শূন্য পড়ে গেছে। এর জন্য ক্ষমাও চান তিনি। কিন্তু এর পরই রেগে যান ওই নারী। 

অবশেষে বিয়ে ভেঙে দেন। এমনকি ওই ব্যক্তিকে গালাগালি করতে শুরু করেন তিনি। মেয়ের সঙ্গে তাঁর মা যুক্ত হয়ে হুমকি দেন। পুরো পরিবারের নামে পুলিশে অভিযোগ জানানোর হুমকি দেন তাঁরা। পরবর্তীতে এই কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই ব্যক্তি।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
আর দশটি সাধারণ বিয়ের মতোই ছিল পল্লবী ও সুনিল কুমার গৌতমের বিয়ের আয়োজন। হিন্দু রীতিতে মালাবদলের পর গভীর রাতে সম্পন্ন হয় তাঁদের শুভ পরিণয়। ‘জয়মালা’ অনুষ্ঠানের পর মঞ্চে এমনকি একসঙ্গে নাচেন বর-কনে।...
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আজ শনিবার...
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, ইন্দো প্যাসিফিক কৌশলে ঢাকার সহযোগিতা আরো স্পষ্ট করতে চায় টোকিও। তাই এর ওপরই জোর দেবে...
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া...
রাজধানীর মগবাজারে জনপ্রিয় গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ...
লোডিং...

এলাকার খবর