ছুটিতে ডাক্তার, ইউটিউব দেখে রোগীর ইসিজি করলেন ওয়ার্ড বয়!

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০২:১৩ পিএম

দীপাবলির ছুটিতে হাসপাতালে ছিল না কোনো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এমন অবস্থায় ইউটিউব ভিডিও দেখে রোগীর হৃদযন্ত্রের পরীক্ষা (ইসিজি) করলেন এক ওয়ার্ড বয়। এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরের একটি হাসপাতালে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার যোধপুরের পাওতা হাসপাতালে এক ওয়ার্ড বয়কে রোগীর ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) পরীক্ষা করতে দেখা গেছে। এমনকি যারা উপস্থিত ছিলেন তাদের বারবার আপত্তির পরেও। এ ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে ওয়ার্ড বয়কে স্বীকারও করতে শোনা যায়, তিনি ইসিজি পরীক্ষা করতে জানেন না। তিনি বলেন, দীপাবলির কারণে হাসপাতালে টেকনিশিয়ান এবং চিকিৎসাকর্মীরা উপস্থিত নেই, তাই তিনিই এই পরীক্ষা করছেন।

রোগীর সঙ্গে থাকা ব্যক্তিকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, আপনি ইসিজি পরীক্ষা সম্পর্কে জানেন না, এটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আপনি রোগীকে মেরে ফেলতে পারেন। কাজটি ইসিজি সম্পর্কিত, দয়া করে বুঝুন। নেট (ইন্টারনেট) দেখার পরে আপনি কীভাবে ইসিজি পরীক্ষা করবেন?

তবে আপত্তি জানানোর পরও ওই ওয়ার্ড বয় পরীক্ষা চালিয়ে যান এবং বলেন, “হ্যাঁ, আমি প্রথমবার এই পরীক্ষা করছি। তবে তাতে কোনও সমস্যা আছে?

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর যোধপুর মেডিকেল কলেজের প্রধান বিএস যোধা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং অভিযুক্ত ওয়ার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
রাজধানীর মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপ ভ্যানে এ আগুন...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় সাধারণ শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ২০ সেপ্টেম্বর সকল বিভাগের ক্লাস- পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে...
২০২৮ সালের মধ্যে প্রাথমিক স্তরে সব শিক্ষা প্রতিষ্ঠানকে একই কারিকুলামের আওতায় আনতে চায় সরকার। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনা হচ্ছে। রাজধানীতে সিপিডির আয়োজনে এক সংলাপে একথা বলেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর