রানির হালে থাকতে রাখা যাবে না ছেলে বন্ধু, স্বামীর শর্তে খুশি ‘সৌদিরেলা’!  

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:০২ পিএম

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বেশ পরিচিত মুখ সৌদি আল নাদাক। প্রায়ই নিজের বিলাসবহুল জীবনযাপনের ছবি ও ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রাম প্রোফাইলে। তবে এবার একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করলেন দুবাইয়ের এই নারী। সঙ্গে জুড়ে দিলেন মজার ক্যাপশন। 

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘সৌদিঅবআরাবিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন ওই নারী। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা আমাকে সৌদিরেলা ডাকতে পারেন। কারণ আমি আমার স্বামীর প্রিন্সেস।’ 

ভিডিওতে সৌদি জানান, দুবাইতে তাঁর কোটিপতি স্বামী জামাল আল নাদাক কিছু কঠোর নিয়ম বেঁধে দিয়েছেন তাঁকে। এর মধ্যে অন্যতম হলো– কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না। বিনিময়ে সব ধরনের রাজকীয় সুবিধা মিলবে। সৌদিকে প্রফেশনাল আর্টিস্টকে দিয়ে মেকআপ করাতে বলেছেন তিনি। জুতা এবং ব্যাগ ম্যাচিং হতে হবে। সৌদি কখনও রান্না করেন না, কারণ রোজ এই দম্পতি বিলাসবহুল রেস্তোরাঁতে খেতে যান। এসব নিয়ম জামাল ঠিক করে দিয়েছেন তাঁকে।

৩ বছর আগে জামালের সঙ্গে বিয়ে হয় সৌদির। বিয়ের আগেই নানা শর্ত ছিল এই দম্পতির। এর মধ্যে অন্যতম, বিপরীত লিঙ্গের কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না তাঁরা। এ ছাড়া একজনের পাসওয়ার্ড অপরের কাছে থাকবে বলেও শর্ত ছিল। 

এত সব নিয়মের পরও সৌদি নিজেকে স্বামীর রানি বলতে দ্বিধা বোধ করেন না। নিজেকে গল্পের চরিত্র প্রিন্সেস সিনড্রেলার মতো সৌদিরেলা ভাবছেন বলে জানান।

ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোডের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এটি। এখন পর্যন্ত ভিডিওটি ৫৪ লাখেরও বেশি বার দেখা হয়েছে। লাইক পড়েছে ৯০ হাজারের বেশি। কয়েক হাজার মন্তব্য পড়েছে কমেন্ট সেকশনজুড়ে। কমেন্টে অনেকেই সৌদি ও তাঁর স্বামীর সমালোচনা করেছেন।

এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
কাঁটাচামচ ও ছুরি দিয়ে সিঙ্গাড়া (Samosa) খাওয়ার পদ্ধতি শেখাচ্ছেন এক ভারতীয় প্রশিক্ষক। এই ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় জন্ম দিয়েছে তীব্র বিতর্কের— এটি কি আধুনিক শিষ্টাচার, নাকি ঐতিহ্যবাহী খাবারের...
একেবারে গাছের মাথায় গিয়ে বসে থাকেন তিনি। নিচ থেকে সবাই নেমে আসার অনুরোধ করলেও রাজি হন না। বরং গাছ থেকে একের পর এক ডাব ছুড়তে থাকেন নিচের ভিড়ের দিকে। 
সন্তানের নাম রাখা নিয়ে মা-বাবার মধ্যে আনন্দের পাশাপাশি ভাবনারও যেন শেষ থাকে না। স্বজন কিংবা পরিচিতদের সহায়তা নেন অনেকে।  সদ্য মা-বাবা হয়েছেন এমন মানুষদের সন্তানের নাম রেখে সহায়তা করে থাকেন অনেকে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর