জীবনের প্রথম চাকরি, তাও ছেড়ে দিলেন ৩ ঘন্টা পর!

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

জীবনের প্রথম চাকরি সকলের জন্যেই বিশেষ কিছু। যদিও ভালো-খারাপ দু’ধরণের অভিজ্ঞতাই হতে পারে সেখানে। কিন্তু জীবনের প্রথম চাকরি নিয়ে সম্প্রতি অনন্য এক অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া রেডিট-এর একজন ভারতীয় ব্যবহারকারী। রেডিটে শেয়ার করে এই পোস্টই পরবর্তীতে হয়েছে ভাইরাল!

পোস্টে ব্যবহারকারী জানিয়েছেন, জীবনে প্রথমবারের মতো চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু যোগদানের ৩ ঘন্টা পরই তা ছেড়েও দিয়েছেন! কেন?

কারণ হিসেবে তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটি চাকরির বিজ্ঞাপনে প্রথমে পার্ট-টাইম (খণ্ডকালীন) চাকরির কথা উল্লেখ করলেও পরবর্তীতে তারা এটিকে পূর্ণকালীন চাকরিতে রুপ্তান্তর করে। ফলে ৩ ঘন্টার খণ্ডকালীন চাকরিটি পরিণত হয় ৯ ঘন্টার পূর্ণকালীন দায়িত্বে। কিন্তু বেতন অফার করা হয় একই- ১২ হাজার রুপি।

‘আজ আমার প্রথম চাকরি পেলাম। এটা ছিল বাড়িতে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম)। ভেবেছিলাম কাজের চাপ কম, ভালো চাকরি। কিন্তু ৯ ঘন্টার শিফট ছিল, আর বেতন ছিল মাত্র ১২,০০০ রুপি,’ এভাবেই নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন রেডিটের এই ব্যবহারকারী।

‘জীবনের প্রথম চাকরি পেলাম, ৩ ঘন্টা পর ছেড়ে দিলাম’ শীর্ষক রেডিটের এই পোস্টে ব্যবহারকারী আরও লিখেছেন, ‘আমি ভেবেছিলাম কাজটি সামলাতে পারব, কিন্তু ৩ ঘন্টা পরেই বুঝতে পারলাম যে, এটি আমার সমস্ত সময় নিয়ে নেবে এবং আমি আমার ক্যারিয়ারে উন্নতি করতে পারব না। তাই আমি চাকরি ছেড়ে দিলাম।’ 

চাকরির অভিজ্ঞতা এবং ছেড়ে দেওয়ার প্রসঙ্গে ব্যবহারকারী আরও জানিয়েছেন, ‘আমি এখানে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই আমি একটি খণ্ডকালীন চাকরি খুঁজছিলাম। তারা (চাকরিদাতা প্রতিষ্ঠান) খণ্ডকালীন চাকরির বিজ্ঞাপন দিয়ে আমাকে একটি পূর্ণকালীন চাকরি দিয়েছে। এই ধাঁধা নিয়ে আমি আর পারছি না।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ভাইরাল হয় এই পোস্ট। একে ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। ব্যবহারকারীদের কেউ করেছেন এর সমালোচনা, কেউ আবার প্রশংসা।

এ প্রসঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এখানে খারাপ মানুষ হতে চাই না, কিন্তু এই মানসিকতা নিয়ে আপনি কার্যত কোনো চাকরির জন্যই যোগ্য বলে বিবেচিত হবেন না... সবারই ভালো-খারাপ দিন যায়, এটা প্রতিদিনের মাপকাঠি নয়।’

কিন্তু আরেকজন বলেছেন, ‘আপনি ঠিক করেছেন। এত সামান্য অর্থের জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়।’

‘...আপনার অভিজ্ঞতা অর্জনের জন্য কাজটা করা উচিত ছিল, এবং যদি কাজটি এমনিতেই সহজ হয়ে থাকে, তাহলে অভিজ্ঞতার পাশাপাশি আপনি আরও ভালো কোথাও যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারতেন,’ জানিয়েছেন তৃতীয় এক ব্যবহারকারী।

আরেকজন আবার রেডিট ব্যবহারকারীর প্রশংসা করে আক্ষেপের সুরে বলেছেন, ‘এই স্পষ্টতা, ঠিক এই স্পষ্টতাই (ক্ল্যারিটি) আমার জীবনে নেই।’

তথ্যসূত্র: এনডিটিভি

এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
ভারতের কর্ণাটকের শিমোগা জেলার এক ব্যক্তি অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন। ওই ব্যক্তির দাবি, ভাত-রুটি, শাকসবজি কিংবা ফলমূল কিছুই খান না তিনি। প্রতিদিন কেবল সাত থেকে আট লিটার...
ফুচকা পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। তাই বলে ফুচকার জন্য মাঝরাস্তায় বসে কান্নাকাটি! অবাক করা এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতের...
অপরাধমুক্ত সমাজ গড়ার কথা বলতেন পাড়া-মহল্লায়, এমনকি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতেন এসব বিষয়ে। এর মাধ্যমে মনোজ কুমার সিং নামের ভারতীয় এক ইউটিউবার মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তবে এর...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর