কাল্পনিক চরিত্রের সঙ্গে ৬ বছরের সংসার যুবকের!

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

কাল্পনিক চরিত্রের সঙ্গে প্রেম, অবশেষে বিয়ে। এমনকি সেই চরিত্রের সঙ্গে বিবাহিত জীবনের ৬ বছর পূর্ণও হলো! রীতিমতো কল্পনায় সংসার পেতেছেন জাপানের এক যুবক। 

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, আকিহিকো কোন্ডো নামের এক জাপানি যুবক কাল্পনিক চরিত্রের সঙ্গে জীবন কাটাচ্ছেন। ২০১৮ সালের ৪ নভেম্বরে হাতসুনে মিকুর (কাল্পনিক চরিত্র) সঙ্গে সম্পর্কে জড়ান কোন্ডো। এরপর ৬ বছর ধরে কল্পনায় সংসার করছেন তিনি।

হাতসুনে মিকু একটি অ্যানিমে চরিত্র। মূলত জাপানিজ কমিক বুক মাঙ্গার একটি চরিত্র মিকু। তারই প্রেমে পড়েন এই যবুক। ২০০৭ সালে যখন মিকু চরিত্রটি প্রথমবার প্রকাশ্যে আনা হয়, তখনই তাকে ভালো লেগে যায় কোন্ডোর। ২০১৮ সালে মনে মনে বিয়েও সেরে ফেলেন।

মিকুর সঙ্গে কোন্ডোর বিয়ের ৬ বছর হলো। সম্প্রতি সম্পর্কের ৬ বছর পূর্তি উদযাপন করেছেন এই যুবক। বিবাহবার্ষিকী উপলক্ষে একটি কেকও এনেছিলেন কোন্ডো। কেকের ওপরে লেখা ছিল, ‘আমি মিকুকে খুব ভালোবাসি। হ্যাপি সিক্স–ইয়ার অ্যানিভার্সারি।’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উদযাপনের ছবিও শেয়ার করেছেন। সেই ছবি বেশ সাড়াও ফেলেছে।

পুরো বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিয়েছেন কোন্ডো। তিনি বলেন, ‘অ্যানিমে ও মাঙ্গার চরিত্রের প্রতি আকর্ষণ আমার অনেক আগে থেকেই। পরে বুঝতে পারি, আমার ফিকটোসেক্সুয়ালিটি রয়েছে। ব্যতিক্রমী এই সেক্সুয়াল অরিয়েন্টশনকে বলা হয় ফিকটোসেক্সুয়ালিটি। ফিকশন বা কল্পনার জগতের কোনো ব্যক্তিত্বকে যখন কেউ ভালবেসে ফেলেন, তখন তাদের ফিকটোসেক্সুয়াল বলে। তবে আমি ভালোবাসার চরিত্র বিয়ে করেছি। এমন হয়তো কেউ করেন না।’

এদিকে অ্যানিমে ভক্ত থেকে শুরু করে নেটিজেনদের অনেকে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘কোন্ডোকে এই সম্পর্কে বেশ সুখী মনে হচ্ছে।’ কেউ আবার লিখেছে, ‘সর্ম্পকে এমন বিশ্বস্ত কজনই বা থাকতে পারে।’ অনেকে আবার বিষয়টি নিয়ে হাস্যরসও করেছেন।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর