মানসিক চাপে আছেন? ‘হ্যাঁ’ বলার পর চাকরি গেল শতাধিক কর্মীর!  

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পিএম

কর্মক্ষেত্রে মানসিক চাপে থাকার কথা জানিয়ে চাকরি হারালেন শতাধিক কর্মী। এমনই হয়েছে ভারতের নয়ডার এক কোম্পানিতে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ইয়েস ম্যাডাম ভারতের সর্বোচ্চ রেটেড বিউটি অ্যাপ। এ সংস্থার শতাধিক কর্মীকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে।

সংস্থাটি কর্মীদের ওপর একটি মানসিক স্বাস্থ্য জরিপ চালিয়েছিল। সেই জরিপের ফল প্রকাশের পর শতাধিক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মীরা প্রত্যেকেই মানসিক চাপে ছিলেন।

চাকরিচ্যুত হওয়া এক কর্মচারী হতাশা প্রকাশ করে বলেছেন, ‘ইয়েস ম্যাডামে কী হচ্ছে? প্রথমে আপনি একটি এলোমেলো জরিপ পরিচালনা করেছেন, তারপর আমাদের চাকরি থেকে ছাঁটাই করলেন। চাকরি হারিয়ে আমরা মানসিক চাপ অনুভব করছি? শুধু আমিই নয়, আরও ১০০ জনকেও বরখাস্ত করা হয়েছে।’

ইয়েস ম্যাডামের এইচআর ম্যানেজারের ই-মেইলের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ই-মেইলটিতে বলা হয়, ‘আমরা কর্মক্ষেত্রে চাপ সম্পর্কে আপনার অনুভূতি বোঝার জন্য একটি জরিপ পরিচালনা করেছি। আপনারা অনেকেই আপনাদের উদ্বেগ শেয়ার করেছেন। একটি স্বাস্থ্যকর এবং সহায়ক কাজের পরিবেশ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি সংস্থা হিসেবে, আমরা প্রতিক্রিয়াটি যত্নসহকারে বিবেচনা করেছি। কর্মক্ষেত্রে কেউ যাতে চাপে না থাকে তা নিশ্চিত করার জন্য, আমরা এমন কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি যারা উল্লেখযোগ্য কর্মক্ষেত্রে চাপের কথা জানিয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা, এইচআর ম্যানেজার, ইয়েস ম্যাডাম।’

ইয়েস ম্যাডামের সাবেক কপিরাইটার আনুশকা দত্ত কোম্পানির এইচআর ম্যানেজার থেকে প্রাপ্ত ই-মেইল কর্মীদের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। ই-মেইলে সংস্থার দ্বারা পরিচালিত একটি স্ট্রেস সার্ভের ফলাফলের বিশদ বিবরণ দেওয়া রয়েছে।

এ ভাইরাল হওয়া স্ক্রিনশটে একজন নেটিজেন মন্তব্য করেছেন, অনলাইন জরিপের কথা বলে কর্মীদের ছাঁটাই করা অদ্ভূত ব্যাপার।

অন্য একজন মন্তব্য করেছেন, সম্প্রতি ইয়েস ম্যাডাম নামের একটি অ্যাপ তাদের কর্মীদের কাছে একটি জরিপ পাঠিয়েছে যে, তাঁরা কতটা চাপে রয়েছে? যারা ভোট দিয়েছেন তাদের বরখাস্ত করা হয়েছে, চাকরি হারিয়ে তাঁরা এখন কঠিন চাপের মধ্যে।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
স্ত্রীকে ভরণপোষণ না দিতে তিন কোটি টাকার চাকরি ছেড়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সিঙ্গাপুরের আদালত সেই কৌশল মানেনি। শেষ পর্যন্ত দিতে হচ্ছে প্রায় ৮ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর