প্রেমিকাকে কোটি টাকার ফ্ল্যাট দিলেন ১৩ হাজারের চাকরিজীবী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ এএম

প্রেমিকাকে উপহার দিয়েছেন কোটি টাকার ফ্ল্যাট, নিজে চড়েন কয়েক কোটি রুপির বিলাসবহুল গাড়িতে। অথচ বেতন মোটে ১৩ হাজার রুপি। ভারতের মহারাষ্ট্রের এ ঘটনা নিয়ে রীতিমতো আলোচনা–সমালোচনার ঝড় বইছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাজ্য সরকারের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন হার্শাল কুমার ক্ষীরসাগর। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বর্তমানে পলাতক রয়েছেন তিনি। 

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের স্পোর্টস কমপ্লেক্সের চুক্তিভিত্তিক কর্মী হার্শাল। এই প্রতিষ্ঠানের অর্থ লুটপাটে তাকে সহায়তা করার অভিযোগে সহকর্মী যশোদা শেঠী ও তাঁর স্বামী বি কে জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তারা জানান, স্পোর্টস কমপ্লেক্সের ব্যাংক অ্যাকাউন্টে ইমেইল পরিবর্তনের জন্য অফিসের পুরোনো লেটারহেড ব্যবহার করে আবেদন করেন হার্শাল। তিনি স্পোর্টস কমপ্লেক্সের অ্যাকাউন্টের হুবহু একটি ইমেইল অ্যাড্রেস নতুন ইমেল অ্যাকাউন্ট খুলেছিলেন। আর এই ইমেইলে কেবল একটি অক্ষর পরিবর্তন করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ স্পোর্টস কমপ্লেক্সের ইমেইল মনে করে লেনদেনের যাবতীয় তথ্য নতুন ইমেইলে শেয়ার করে। ফলে স্পোর্টস কমপ্লেক্সের ইমেইলের পরিবর্তে নতুন ইমেইলে অর্থ লেনদেনের ওটিপি চলে আসে। এ ছাড়া লেনদেনের প্রয়োজনীয় অন্যান্য তথ্যও এভাবে পেয়ে যান হার্শাল।

এরপর স্পোর্টস কমপ্লেক্স কমিটির ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালু করেন হার্শাল। এর মাধ্যমে চলতি বছরের ১ জুলাই থেকে গত ৭ ডিসেম্বরের মধ্যে তিনি ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ২১ কোটি ৬০ লাখ রুপি সরিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এই অর্থ ব্যবহার করে ১ কোটি ২০ লাখ রুপিতে একটি বিএমডব্লিউ গাড়ি, ১ কোটি ৩০ লাখ রুপির একটি এসইউভি এবং ৩২ লাখ রুপির একটি বিএমডব্লিউ মোটরসাইকেল কেনেন হার্শাল। এ ছাড়া প্রেমিকাকে ছত্রপতি সম্ভাজিনগর বিমানবন্দরের কাছে বিলাসবহুল একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। 

পুলিশ জানিয়েছে, বিপুল পরিমাণ অর্থ লুটপাটের এই ঘটনার সঙ্গে হার্শাল ছাড়াও আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। হার্শালকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ। ক্রীড়া বিভাগের একজন কর্মকর্তা আর্থিক অনিয়মের বিষয়ে অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে উঠে আসে এসব বিষয়।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
স্ত্রীকে ভরণপোষণ না দিতে তিন কোটি টাকার চাকরি ছেড়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সিঙ্গাপুরের আদালত সেই কৌশল মানেনি। শেষ পর্যন্ত দিতে হচ্ছে প্রায় ৮ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর