বাবার সঙ্গে ঝগড়া করে রেজর গিলে ফেলল ছেলে, অতঃপর...

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ এএম

বাবার সঙ্গে ঝগড়া করে রেজর গিলে ফেলেন ছেলে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে বের করা হয়েছে রেজর। সম্প্রতি এ ঘটনাটি ঘটে ভারতের দিল্লিতে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অবসাদ ও আত্মহত্যা-প্রবণতায় ভুগছিলেন ২০ বছর বয়সী ওই তরুণ। সম্প্রতি বাবার সঙ্গে বাক-বিতন্ডার জেরে একটি রেজরকে দুই ভাগ করে গিলে ফেলেন তিনি। প্রথমে রেজরের ধারালো ব্লেডের অংশ এবং পরে হাতলের অংশ গিলে ফেলেন তিনি। পরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে বের করেন রেজর। 

অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠেন ওই তরুণ। এখন তাকে মানসিক সমস্যার চিকিৎসার জন্য কাউন্সেলিং করতে পাঠানো হয়েছে। পারিকারিক সমস্যার কারণে তাঁর বাবাও মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। এদিকে ছেলের প্রাণ বাঁচানোর জন্য চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার।

হাসপাতালটির চিকিৎসক ডা. মিত্তল জানান, এই ধরনের সংকটজনক ক্ষেত্রে বাহ্যিক বস্তু যে শুধু শরীরের ভিতরে জমে তা নয়, এর সঙ্গে মানসিক একটা সমস্যাও থাকে। এই সমস্যা সমাধানের জন্য একইসঙ্গে একটি ভালো দক্ষ মেডিকেল টিম দরকার এবং রোগীর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিয়ে অস্ত্রোপচার করা দরকার হয়। 

 

 

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর