আকাশ থেকে পড়া আজব বস্তুকে ভাবা হচ্ছে পৃথিবী ধ্বংসের আলামত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১০:৪১ এএম

কেনিয়ার মাকুয়েনি কাউন্টির মুকুকু গ্রাম। গত ৩০ ডিসেম্বর সেখানকার বাসিন্দারা চমকে উঠল বিকট এক শব্দে। আকাশ থেকে পড়েছে ২ মিটার ব্যাসের একটি ধাতব বস্তু। আতঙ্কিত বাসিন্দারা দেখতে পেলেন, প্রায় ৫০০ কেজি ওজনের বস্তুটি আংশিকভাবে পোড়া। 

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়,মুকুকু গ্রামটি নাইরোবি ও মোম্বাসার মাঝামাঝি স্থানে অবস্থিত। সৌভাগ্যবশত, বস্তুটি কোনো বাড়ি বা মানুষের ওপর পড়েনি। তবে অপ্রত্যাশিত এ ঘটনায় গ্রামবাসীর আতঙ্ক এখনও কাটেনি। তাদের কেউ কেউ মনে করছেন এটি পৃথিবী ধ্বংসের ইঙ্গিত। কেউ ধারণা করছেন আকাশ থেকে পাঠানো আশীর্বাদ।

কেনিয়ার স্পেস এজেন্সি জানিয়েছে, বস্তুটি সম্ভবত একটি রকেটের ‘সেপারেশন রিং’ যা রকেট উৎক্ষেপণের সময় ব্যবহৃত হয়। সংস্থার বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের বস্তু সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুড়ে যায় বা সমুদ্রে গিয়ে পড়ে।’

স্পেস এজেন্সি আরো জানায়, এমন ঘটনা আগেও ঘটেছে। ২০২২ সালে ইলন মাস্কের স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলের একটি অংশ অস্ট্রেলিয়ার একটি ভেড়ার খামারে পড়েছিল।

ঘটনার পর কেনিয়ার স্পেস এজেন্সি স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ধাতব বস্তুটি উদ্ধার করে তদন্ত চালাচ্ছে। 

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম টুকোকে বলেন, ‘আমরা দৈনন্দিন কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনি। পরে একটি ধাতব বস্তু মাটিতে পড়ে। ওটা আমাদের ভীষণ ভয় পাইয়ে দেয়।’

আরেকজন বললেন, ‘আমি ভেবেছিলাম কোনো বিস্ফোরণ! আতঙ্কিত হয়ে ভাবছিলাম, আজই কি পৃথিবী শেষ হয়ে যাবে?’   

ইউরোপের দানিয়ুব নদীর তীরে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মাঝামাঝি ১২৫ একর বিরোধপূর্ণ জঙ্গলঘেরা একটি ভূখণ্ডে গড়ে উঠেছে এক নতুন দেশ! এর নাম রাখা হয়েছে ‘দ্য ফ্রি রিপাবলিক অব ভারদিস’। এই ক্ষুদ্র রাষ্ট্রের...
বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় দেখা গেছে ‘নতুন’ টেসলা! এই টেসলার গায়ে আবার লেখা আছে সাবধানবাণী। টেসলার লোগোর পাশের লেখাটি হচ্ছে—‘ সাবধান! আমি টেসলা’। এর পরেই আছে একটি অট্টহাসির ইমোজি। আর এমন ছবি...
ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ। একজন চালান টেসলা, স্টারলিংক, মাঝে মাঝে আবার আকাশে রকেটও পাঠান। অন্যদিকে আরেকজন ফেসবুক খুলে দুনিয়ার মানুষকে আক্ষরিক অর্থেই পাগল বানিয়ে ফেলেছেন। প্রতিনিয়ত তাঁরা...
সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, সিরাজগঞ্জের সয়দাবাদমোড় থেকে এনায়েতপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের সাবলেনের বেহালদশা। ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি এখন ব্যবহৃত হচ্ছে শুধু খড়ের গাদা রাখা এবং গবাদিপশু বাঁধার...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর