ডাক্তার দেখিয়েও হচ্ছিল না সমাধান, ইউটিউব দেখে নিজেই পেট কাটলেন যুবক 

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৯:৩০ এএম

ইউটিউব দেখে নিজের অস্ত্রোপচার? হ্যাঁ ঠিকই পড়ছেন। এমনই কাণ্ড ঘটিয়েছেন ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনের এক যুবক! অসহ্য পেটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইউটিউব দেখেই বাড়িতে পেট কেটে ফেলেন তিনি। এমনকি ১১টা সেলাইও করেন। এখন হাসপাতালে চিকিৎসা চলছে ওই যুবকের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বৃন্দাবনের সুনরাখ গ্রামের বাসিন্দা রাজা বাবু বেশ কয়েকদিন ধরেই অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বারবার ডাক্তারের কাছে গেলেও ব্যথা থেকে রেহাই মেলেনি। অবশেষে নিজেই নিজের চিকিৎসা করবেন বলে স্থির করেন রাজা। 

গত বুধবার তিনি মোবাইলে ইউটিউব খুলে বসেন। প্রথমে প্রয়োজনীয় জিনিসপত্রের একটা তালিকা করেন। সেই মতো ওষুধের দোকান থেকে সেলাইয়ের ব্লেড, অ্যানেস্থেসিয়ার ইনজেককশন, প্লাস্টিকের সুতো কিনে আনেন।

এরপর নিজেই নিজেকে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দেন। তাই কিছু বুঝতে পারেননি। পেটে কেটে ১১টা সেলাই করে ফেলেন। কিন্তু ধীরে ধীরে অ্যানেস্থেসিয়ার প্রভাব কাটতেই শুরু হয় তীব্র যন্ত্রণা। ছটফট করতে করতে চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনে আসেন আশপাশের প্রতিবেশীরা। সকলে মিলে রাজাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আরেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

রাজার ভাগ্নে জানান, ১৮ বছর আগে রাজার অ্যাপেনডিক্সের অপারেশন হয়েছিল।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর