এবার বিহারের স্থায়ী বাসিন্দা হতে আবেদন করলেন ট্রাম্প! 

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাদেশে কাঁকড়া ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেড লাইসেন্স পাওয়ার খবর নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে জানা যায়, ট্রাম্পের নামে ভুয়া ই-ট্রেড লাইসেন্স ছিল সেটি। এবার ভারতে বিহারের স্থায়ী বাসিন্দা হতে একটি আবেদন পড়েছে ট্রাম্পের নামে। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ জুলাই বিহারের সমষ্টিপুর জেলার মহিউদ্দিন নগর এলাকায় মার্কিন প্রেসিডেন্টের নামে একটি আবাসিক সার্টিফিকেট আবেদন জমা পড়ে। সেটি যাচাই করার সময় কর্তৃপক্ষ বুঝতে পারেন, আবেদনপত্রে দেওয়া ছবি, আধার নম্বর, বারকোড এবং ঠিকানার ক্ষেত্রে চরম জালিয়াতি করা হয়েছে। পরে ওই আবেদনটি বাতিল করে দেওয়া হয়। প্রশাসনের ধারণা, পুরো বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে সরকারি ব্যবস্থাকে কটাক্ষ করার জন্য। 

মহিউদ্দিন নগর এলাকার সার্কেল অফিসার জানিয়েছেন, এটি তথ্যপ্রযুক্তি আইনের অধীনে গুরুতর অপরাধ। এরইমধ্যে স্থানীয় সাইবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এরইমধ্যে একটি তদন্তকারী দল আইপি অ্যাড্রেস ও লগইন তথ্যের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করার কাজ শুরু করেছে।
 
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, আগামী দিনে ভুয়া আবেদন রুখতে প্রযুক্তিগত অডিট এবং লগইন নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। 

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
এক ঘণ্টা শুধু পিঠ চুলকোলেই মিলছে ১২ হাজার টাকা! স্পা ও স্টুডিওগুলোতে নতুন এই ওয়েলনেস পরিষেবার চাহিদা তুঙ্গে। আরাম ও মানসিক স্বস্তির জন্য মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পিঠ চুলকাচ্ছেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর