আমের জুসের বিনিময়ে ‘চুরি’ করা ফোন ফেরত দিল বানর!

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১০:২৬ এএম

ভিড়ের মধ্য হাত থেকে ছোঁ মেরে ফোন নিয়ে পালাল ‘চোর’। তবে এই চোর মহাশয় কিন্তু মানুষ নয়, বানর। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবনের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হোলির দিন বৃন্দাবনে দোল খেলার সময় এক তরুণের ফোন নিয়ে পালায় বানর। পরে দেখা যায় বানরটি ফোন নিয়ে একটি বাড়ির উঁচু কার্নিশে গিয়ে বসে আছে। বহু চেষ্টা করেও ফোন ফেরত পাচ্ছিলেন না ওই তরুণ। এরপর আমের জুসের লোভ দেখিয়ে বানরের কাছ থেকে ফোন ফিরে পান তিনি।  

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির কার্নিশে বসে রয়েছে একটি বানর। তার হাতে দামি ফোন। বাড়ির নিচে দাঁড়িয়ে আছেন তিন জন। জুসের একটি প্যাকেট বানরের দিকে ছুড়ে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় বানরটি জুসের প্যাকেটটি ধরে ফেলে। এরপর প্যাকেটটি মুখে চেপে ধরে ফোনটি রাস্তায় ছুড়ে ফেলে দেয়। 

ফোন ফেরত পেয়ে হাফ ছেড়ে বাঁচলেন তরুণ। সমাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। বানরের এমন কাণ্ড নজর কেড়েছে নেটিজেনদের। মজার মজার মন্তব্য করছেন অনেকে।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর