যত বেশি চিকন, তত বেশি ডিসকাউন্ট!

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম

ডিসকাউন্ট বা মূল্যছাড় পেতে কে না চায়? আর যদি হয় রোস্তোরাঁর খাবারে, তবে তো কথাই নেই। সম্প্রতি থাইল্যান্ডের একটি রেস্তোরাঁ অদ্ভুত এক শর্তে মূল্যছাড় দিয়ে সাড়া ফেলেছে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, থাইল্যান্ডের একটি রেস্তোরাঁ ভোক্তাদের স্বাস্থ্য অনুযায়ী খাবারের দামে ছাড় দিচ্ছে! যত বেশি চিকন, তত বেশি ছাড়। ঘটনাটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তবে অদ্ভুত ওই শর্তের কারণে সমালোচনা করছেন অনেকে।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং মাইয়ের জনপ্রিয় রেস্তোরাঁ ‘চিয়াং মাই ব্রেকফাস্ট ওয়ার্ল্ড’। এই রোস্তোরাঁটি অভিনব ছাড়ের কথা ঘোষণা করে সম্প্রতি। সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে। কে কত ছাড় পাবেন তা ঠিক করতে ‘স্কিনি ডিসকাউন্টে’ অংশ নিতে হচ্ছে। একটি গ্রিলের কাঠামো রাখা হয়েছে। যাতে ফাঁকা পাঁচটি লেভেল রয়েছে। সবচেয়ে বড় ফাঁকা দিয়ে শরীর গলাতে পারলে এক টাকাও ছাড় মিলছে না। পরেরটি কিছুটা ছোট, সেটি দিয়ে শরীর গলাতে পারলে ৫ শতাংশ ছাড় মিলবে। এর চেয়ে ছোটটির ক্ষেত্রে ১০ শতাংশ, এর চেয়ে ছোট ফাঁকার ক্ষেত্রে ১৫ শতাংশ। সবচেয়ে ছোট ফাঁকা দিয়ে শরীর প্রবেশ করাতে পারলে পাচ্ছেন সর্বাধিক ২০ শতাংশ ছাড়।

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, অনেকে পরীক্ষা দিয়ে রেস্তোরাঁর খাবারে ছাড় আদায়ের চেষ্টা করছেন। ওই ভিডিও দেখে অনেকে যেমন মজা পেয়েছেন, অনেকে আবার অভিযোগও করেছেন। এই রেস্তোরাঁটি মোটাদের অপমান করেছে বলে অভিযোগ অনেকের। মজার ছলে এখানে মানুষকে তাঁর শারীরিক আকৃতি নিয়ে ছোট করা হচ্ছে।

এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
কাঁটাচামচ ও ছুরি দিয়ে সিঙ্গাড়া (Samosa) খাওয়ার পদ্ধতি শেখাচ্ছেন এক ভারতীয় প্রশিক্ষক। এই ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় জন্ম দিয়েছে তীব্র বিতর্কের— এটি কি আধুনিক শিষ্টাচার, নাকি ঐতিহ্যবাহী খাবারের...
একেবারে গাছের মাথায় গিয়ে বসে থাকেন তিনি। নিচ থেকে সবাই নেমে আসার অনুরোধ করলেও রাজি হন না। বরং গাছ থেকে একের পর এক ডাব ছুড়তে থাকেন নিচের ভিড়ের দিকে। 
সন্তানের নাম রাখা নিয়ে মা-বাবার মধ্যে আনন্দের পাশাপাশি ভাবনারও যেন শেষ থাকে না। স্বজন কিংবা পরিচিতদের সহায়তা নেন অনেকে।  সদ্য মা-বাবা হয়েছেন এমন মানুষদের সন্তানের নাম রেখে সহায়তা করে থাকেন অনেকে।...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর