কনের বেশে বসে ছিলেন হবু শাশুড়ি, ঘোমটা তুলে হতবাক যুবক 

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১১:২৭ এএম

পাত্রীর বদলে কনের বেশে হবু শাশুড়ি! বিয়ের অনুষ্ঠানে হবু স্ত্রীর ঘোমটা তুলে হতবাক হলেন যুবক! বিয়ের সময় কাজী মুখে পাত্রীর নাম উচ্চারণ করেছিলেন, তখনই ঘোমটা তুলে দেখেন বর! তাতেই পর্দাফাঁস হয়ে যায়। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মিরাটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়, ২২ বছরের ওই যুবকের নাম মোহাম্মদ আজিম। তিনি উত্তর প্রদেশের মিরাটের ব্রহ্মপুরীর বাসিন্দা। 

গত ৩১ মার্চ আজিমের ভাই নাদিম বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। পাত্রী ২১ বছরের মানতাশা। বাড়ি কাঁকেরখেরার ফজলপুরে। সেখানেই গত সপ্তাহে ফুরফুরে মেজাজে বিয়ে করতে গিয়েছিলেন যুবক। কিন্তু কনের নাম বলতেই আঁতকে ওঠেন আজিম। তড়িঘড়ি ঘোমটা তুলে দেখেন মানতাশার বদলে বধূবেশে তাঁর মা, অর্থাৎ আজিমের হবু শাশুড়ি তাহিরা।

স্বভাবতই এমন ঘটনায় বেজায় চটেন আজিম এবং তাঁর বাড়ির লোকেরা। বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে এই বিয়েতে আপত্তি করা হয়। আজিম জানিয়ে দেন, এই কনেকে বিয়ে করতে পারবেন না। এরপর দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।

মধ্যস্ততাকারী নাদিমের তুমুল বচসা হয় বরপক্ষের। হুমকি দেওয়া হয়, বিয়ে না করলে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এক সময় বিয়ের আসর ছেড়ে পালান আজিম। এরপর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। 

মিরাটের পুলিশ কর্মকর্তা বিপিন তাদা জানান, প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর