বোর্ড পরীক্ষায় ফেল করল ছেলে, কেক কেটে উদযাপন বাবা-মায়ের

আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:০৭ এএম

কেকে লেখা ৩২ শতাংশ। পাশে ৬২৫-এ ২০০ নম্বর। এটাই ছেলের জীবনের প্রথম পরীক্ষার প্রাপ্ত ফলাফল। দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সে। কিন্তু তাতে কী হয়েছে? মনোবল যেন ভেঙে না পড়ে সেই কথাটা মাথায় রেখেই ফলাফল ঘোষণার দিনে ছেলের ব্যর্থতা কার্যত জয়ের রূপেই উদযাপন করলেন বাবা-মা। কেক কাটলেন ছেলের উত্তীর্ণ না হতে পারে সুবাদে। এমন ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়,  কর্ণাটকের বাগলকোটের বাসবেশ্বরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র অভিষেক ছোলাছাগুড্ডা। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে মাত্র ২০০ নম্বর পেয়েছে সে। ৩২ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি ছয়টি বিষয়েই ফেল করেছে।

অভিষেক জানায়, রেজাল্ট জানতে পেরে বন্ধুরা তাকে নিয়ে উপহাস করেছিল। কিন্তু কঠিন সময়ে বাবা-মা পাশে দাঁড়ায়। 

অভিষেক বলেন, ‘পাস করতে পারিনি। কিন্তু আমার পরিবার পাশে দাঁড়িয়েছে, উৎসাহ দিয়েছে। আবার পরীক্ষা দেব, পাশ করব এবং জীবনে সফল হব।’

পরীক্ষার ফলাফল জানার পর অভিষেকের বাবা-মা বকাবকি করেননি। বরং কেক কেটে ছেলের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। অভিষেক জানায়, কঠিন সময়ে বাবা-মা তাকে বলেছিল, ‘তুমি পরীক্ষায় ফেল করতে পারো, কিন্তু জীবন যুদ্ধে ফেল করোনি। আবার চেষ্টা করো। পরের বার নিশ্চয়ই সফল হবে।’ 

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর