চ্যাটজিপিটির কাছে স্বামীর অন্য সম্পর্কের কথা শুনে ডিভোর্স চাইলেন স্ত্রী

আপডেট : ১১ মে ২০২৫, ০৮:২১ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে চ্যাটজিপিটি ও জেমিনির মতো জেনারেটিভ এআইয়ের বিভিন্ন চ্যাটবট এখন অনেকেই ব্যবহার করছেন। এতে নানা কাজ সহজ হয়ে যাওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে জটিলতায়ও পড়তে হচ্ছে অনেককে।
 
গ্রিক সিটি টাইমসের বরাতে এনডিটিভি জানায়, সম্প্রতি গ্রিসে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। চ্যাটজিপিটির কারণে রীতিমতো বিচ্ছেদের পথে হাঁটছেন এক দম্পতি। 

প্রতিবেদনে বলা হয়, চ্যাটজিপিটির কাছে নিজের দাম্পত্য সম্পর্কের মান জানতে চান এক গ্রিক নারী। ১২ বছর সংসার করার পরও স্বামীর প্রতি দিন দিন সন্দেহ বাড়ছিল ওই স্ত্রীর। স্বামী তাঁর সঙ্গে প্রতারণা করছেন কি না, তাঁদের সম্পর্কে প্রেম অটুট কি না জানার জন্য চ্যাটজিপিটির আশ্রয় নেন তিনি।

চ্যাটজিপিটিতে স্বামী-স্ত্রী দুজনের ব্যবহৃত কফি কাপের ছবি আপলোড করে সম্পর্কের বিষয়ে জানতে চান ওই নারী। গ্রিসে ভবিষ্যদ্বাণীর শতাব্দী প্রাচীন এক রীতি রয়েছে, যেখানে কফি বা চা পাতা দেখে ভাগ্য বলা হয়। সেই রীতিতে সম্পর্কের মান জানতে চেয়েছিলেন স্ত্রী। 

চ্যাটজিপিটির উত্তরে জানতে পারেন, তাঁর স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। খুব শিগগিরই তাদের সংসার ভাঙতে চলেছে। বয়সে ছোট এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর স্বামীর। আর সেই তরুণীর নামের প্রথম অক্ষর ‘ই’। পরিবারের খুব ঘনিষ্ঠ সদস্য তিনি। এই তরুণীই তাঁর স্বামীর পরবর্তী সঙ্গী হতে চলেছেন। 

চ্যাটজিপিটিতে এমন উত্তর পাওয়ার কয়েক দিন পরই ডিভোর্সের আবেদন করেন তিনি। স্বামীকে জানিয়ে দেন, তিনি আর সংসার করছেন না। এমনকি সন্তানদেরও জানিয়ে দেন ডিভোর্সের বিষয়ে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ওই নারীর স্বামী। তিনি জানান, কয়েক বছর আগে এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন স্ত্রী। জ্যোতিষীর কথা শুনেও নানা রকম ঝামেলা সৃষ্টি করেন। পরবর্তীতে ভুল ভাঙে। এবার কোনো আলোচনা না করে সোজা ডিভোর্সের পথে হাঁটলেন। এর পাল্টা আইনি পদক্ষেপ নেবেন বলে জানান ওই ব্যক্তি। 

ইতালি থেকে পোল্যান্ডগামী ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চকলেট চুরি। ৪ লক্ষাধিক চকলেট বার নিখোঁজ, তদন্তে নেসলে।
ভালোবেসে দুজন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সারাজীবন এক সঙ্গে কাটানোর। সেই প্রতিশ্রুতি রক্ষা করে সংসার জীবনের ৮৪ বছর কাটিয়ে ফেললেন এক ব্রাজিলিয়ান দম্পতি। ৮৪ বছর এক সঙ্গে থাকার পরও তাঁদের মধ্যে প্রেম...
মিকুর সঙ্গে কোন্ডোর বিয়ের ৬ বছর হলো। সম্প্রতি সম্পর্কের ৬ বছর পূর্তি উদযাপন করেছেন এই যুবক। বিবাহবার্ষিকী উপলক্ষে একটি কেকও এনেছিলেন কোন্ডো। কেকের ওপরে লেখা ছিল, ‘আমি মিকুকে খুব ভালোবাসি। হ্যাপি...
বাগদানের দিনক্ষণ নিয়ে আলাপ শুরু হয়ে গিয়েছিল, বিয়ের কার্ডের নকশা নিয়েও আলোচনা করতে চেয়েছিলেন উভয় পক্ষ। কিন্তু বাধ সাধল পাত্রের বেতন! বিয়েই ভেঙে দিলেন পাত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ঘটনা।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর