সাবেক প্রেমিকার বাড়িতে গ্রেনেড ছুঁড়তে গিয়ে প্রাণ গেল যুবকের 

আপডেট : ৩০ মে ২০২৫, ১২:১২ এএম

প্রেম ফিরে পাওয়ার আশায় সাবেক প্রেমিকার বাড়িতে যান ৩৬ বছর বয়সী এক যুবক।   ফিরে গিয়েছিলেন থাইল্যান্ডের ৩৬ বছর বয়সী এক ব্যক্তি। কিন্তু প্রেমিকার ‘না’ শুনে সেই আশা মুহূর্তেই রূপ নেয় সহিংস প্রতিশোধে। অবশেষে নিজের ছোড়া গ্রেনেডেই প্রাণ হারান তিনি। এমন ঘটনা ঘটেছে থাইল্যান্ডের সুরাত থানি প্রদেশে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়,  সাবেক প্রেমিকার বাড়িতে গ্রেনেড হামলার সময় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই হামলায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী রয়েছেন। 

পুলিশ জানায়, ২৫ মে (শনিবার) স্থানীয় সময় বিকেলে এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহত যুবক সুরাপং থংনাক (৩৬) তাঁর  সাবেক প্রেমিকার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের উদ্দেশে প্রেমিকার বাড়িতে যান। প্রেমিকার পক্ষ থেকে স্পষ্টভাবে সম্পর্ক পুনরায় শুরু করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে, সুরাপং প্রচণ্ড রেগে যান এবং ঘটনাস্থলে অশান্ত পরিস্থিতি তৈরি করেন।

প্রেমিকার মানসিক অবস্থায় পরিবর্তন আনতে ব্যর্থ হয়ে তিনি প্রথমে তাকে কাঁচি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তবে আশপাশের মানুষ দ্রুত হস্তক্ষেপ করে তাকে নিবৃত্ত করে। পরে সুরাপং তাঁর গাড়িতে ফিরে গিয়ে একটি হ্যান্ড গ্রেনেড বের করেন এবং  ছুঁড়ে মারেন। পরে সেটি পিলারের সঙ্গে লেগে মাটিতে পড়ে যায়। বিস্ফোরিত না হওয়ায় তিনি সেটি আবার হাতে তুলে নেন, ঠিক তখনই সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের তীব্রতায় সুরাপং ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে তার গাড়িসহ আশপাশের বেশ কিছু যানবাহনের জানালাও ভেঙে যায়। আহত চারজনকে তাৎক্ষণিকভাবে থা চানা হাসপাতালে নেওয়া হয়। সৌভাগ্যক্রমে, সুরাপংয়ের সাবেক প্রেমিকা হামলার সময় বাড়ির ভেতরে চলে যাওয়ায় অক্ষত থাকেন। 

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুরাপংয়ের গাড়ি থেকে ৫০০ গ্রাম মেথামফেটামিন উদ্ধার করে। জানা গেছে, তিনি পাঁচ বছর আগেও মাদক সেবন ও চোরাচালান সংক্রান্ত একটি মামলায় কারাবরণ করেছিলেন। পুলিশ ধারণা করছে, হামলাকারী মাদকাসক্ত ছিলেন, যা তাকে আরও সহিংস করে তোলে।

স্থানীয় পুলিশ জানায়, তারা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। সেইসঙ্গে মাদকের উৎস, গ্রেনেড সরবরাহের পথ ও সুরাপংয়ের অতীত অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। 

ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
মাঝ পথে হাত ছাড়েন প্রেমিকা। হঠাৎ জানিয়ে দেন, এই সম্পর্ক আর তাঁর পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রেমিকের মনে হয়েছিল, প্রেমিকাকে গিফট দিতে পারেল না বলেই মাঝ পথে হাত ছেড়ে গেল। সেই রাগেই গত চার...
সবচেয়ে বড় ফাঁকা দিয়ে শরীর গলাতে পারলে এক টাকাও ছাড় মিলছে না। পরেরটি কিছুটা ছোট, সেটি দিয়ে শরীর গলাতে পারলে ৫ শতাংশ ছাড় মিলবে। এর চেয়ে ছোটটির ক্ষেত্রে ১০ শতাংশ, এর চেয়ে ছোট ফাঁকার ক্ষেত্রে ১৫...
প্রাক্তন প্রেমিকার বাড়ি থেকে পোষা মুরগি চুরি করে পালালেন প্রেমিক! অবশ্য কিছুক্ষণের মধ্যেই ধরা পড়েন পুলিশের হাতে। এমন একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি আমেরিকার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর