ভারী লাগেজ নিতে না দেওয়ায় বিমানবন্দরে হাত-পা ছুড়ে গড়াগড়ি নারীর

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৬:১৩ পিএম

বকা খেলে কিংবা কোনো বিষয়ে একমত না হলে জেদের বশে অনেক শিশু মাটিতে শুয়ে পড়ে হাত-পা ছুড়ে কান্না জুড়ে দেয়। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের শিশুসুলভ এমন আচরণ সত্যিই অবাক হওয়ার মতো! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনটাই দেখা গেছে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, ইতালির মিলান মালপেনসা বিমানবন্দরে গত সপ্তাহে ঘটনাটি ঘটে। ভিডিওর ওই নারী একজন চীনা পর্যটক। তাঁর সঙ্গে থাকা লাগেজ অতিরিক্ত ভারী হওয়ায় বাধা দেওয়া হয় বিমানবন্দরে। অতিরিক্ত ওজনের জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ অথবা কিছু জিনিস ফেলতে বলা হয় ওই নারীকে। এরপরই তিনি এমন আচরণ শুরু করেন। 

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের মেঝেতে শুয়ে হাত-পা ছোড়াছুড়ি করছেন এক নারী। এমনকি শিশুসুলভ ভঙ্গিতে চিৎকার করতে করতে মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন। বিমানবন্দরের কর্মীদের পাশাপাশি আশপাশের লোকজনও অবাক হয়ে সেই দৃশ্য দেখছিলেন।

কর্মকর্তারা হস্তক্ষেপ করার পরও ওই নারীকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল বলে জানা গেছে। শেষ পর্যন্ত তিনি নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি নতুন করে টিকিট কেটে অন্য ফ্লাইটে যাত্রা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই ঘটনাকে ‘শিশুসুলভ’ আচরণ বলে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লেখেন, ‘এই চীনা নারীর দেখছি বেশিই রাগ!’ আরেকজন লেখেন, ‘ওই নারী হয়ত ভেবেছিলেন হাত-পা ছুড়ে কাঁদলে তাঁকে যেতে দেওয়া হবে।’ অপর একজন লেখেন, ‘বিষয়টি সত্যিই লজ্জাজনক’।

 

ইতালি থেকে পোল্যান্ডগামী ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চকলেট চুরি। ৪ লক্ষাধিক চকলেট বার নিখোঁজ, তদন্তে নেসলে।
জীবনের প্রথম চাকরি সকলের জন্যেই বিশেষ কিছু। যদিও ভালো-খারাপ দু’ধরণের অভিজ্ঞতাই হতে পারে সেখানে। কিন্তু জীবনের প্রথম চাকরি নিয়ে সম্প্রতি অনন্য এক অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া রেডিট-এর একজন...
কাঁটাচামচ ও ছুরি দিয়ে সিঙ্গাড়া (Samosa) খাওয়ার পদ্ধতি শেখাচ্ছেন এক ভারতীয় প্রশিক্ষক। এই ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় জন্ম দিয়েছে তীব্র বিতর্কের— এটি কি আধুনিক শিষ্টাচার, নাকি ঐতিহ্যবাহী খাবারের...
একেবারে গাছের মাথায় গিয়ে বসে থাকেন তিনি। নিচ থেকে সবাই নেমে আসার অনুরোধ করলেও রাজি হন না। বরং গাছ থেকে একের পর এক ডাব ছুড়তে থাকেন নিচের ভিড়ের দিকে। 
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর