চাকরি ছেড়ে ছিনতাইয়ে বিবিএ পাস যুবক 

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:২১ পিএম

বিয়ের পর থেকে স্ত্রীর বিলাসবহুল জীবনযাত্রার জন্য অর্থ জোগাড় করতে পারছিলেন না। এরপরই এক কঠিন সিদ্ধান্ত নেন বিবিএ পাস যুবক। আরও বেশি অর্থ রোজগারের জন্য চাকরি ছেড়ে দিয়ে ছিনতাই করা শুরু করেন তিনি। তবে তাঁর সেই কাজ বেশি দিন চলল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ওই যুবক।
 
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ওই যুবকের নাম তরুণ পারেক। তিনি ভারতের রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা। বিবিএ পাস করার পর একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। একমাস আগেই বিয়ে হয় তাঁর। তবে বিয়ের পর থেকে স্ত্রীর বিলাসবহুল জীবনের চাহিদা মেটাতে অপারগ হচ্ছেলেন তিনি। এরপরই চুরি করার সিদ্ধান্ত নেন। তারপর থেকেই জয়পুরে এসে চুরি করতে থাকেন তিনি।

পুলিশ জানায়, সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিনের আলোয় এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তরুণের নাম জানতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে তরুণকে চিহ্নিত করে। এরপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। 

অবশেষে গত শুক্রবার তরুণকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী কর্মকর্তারা জানান, অভিযুক্ত আর কোনও চুরি-ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত কি না, সেই বিষয়ে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর