চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে!

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০১:৪২ পিএম

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে অতিরিক্ত মাত্রার সোডিয়াম ব্রোমাইড বিষক্রিয়া হয় ওই ব্যক্তির। মার্কিন চিকিৎসা বিষয়ক সাময়িকী এসিপি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 

অ্যানালস অব ইন্টারনাল মেডিসিনে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা বিষয়টির তদন্ত প্রতিবেদন করেন। প্রতিবেদন অনুসারে, ওই ব্যক্তি চ্যাটজিপিটির পরামর্শ মেনে তিন মাস ধরে নিয়মিত সোডিয়াম ব্রোমাইড খেয়েছিলেন। তিনি ভেবেছিলেন, তাঁর ডায়েটে ক্লোরাইডের প্রয়োজন আর এই সোডিয়াম ব্রোমাইডই এর নিরাপদ বিকল্প। চ্যাটজিপিটি তাঁকে এই পরামর্শ দিয়েছিল। কিন্তু সোডিয়াম ব্রোমাইডের ক্ষতিকর দিক নিয়ে সতর্ক করতে ভুলে গিয়েছিল এই কৃত্রিম বুদ্ধিমত্তা। 

৬০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। সম্প্রতি তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসককে দেখাতে আসেন এবং অভিযোগ করেন তাঁর প্রতিবেশিরা তাঁকে বিষ দিয়েছে। তাঁর মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষণ চোখে পড়ে চিকিৎসকদের। তিনি তৃষ্ণার্ত ছিলেন কিন্তু পানি খেতে চাইছিলেন না। তাঁর হ্যালুসিনেশনও হচ্ছিল। বড় ধরনের মানসিক বিপর্যস্ততার কারণে পর্যবেক্ষণে রাখা হয় ওই ব্যক্তিকে।

এরপর ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়ার পর এবং অ্যান্টি-সাইকোটিক ওষুধ দেওয়ার পরে তাঁর লক্ষণগুলো কিছুটা প্রশমিত হতে শুরু করে। যখন স্বাভাবিক অবস্থা হয়, তিনি তখন তাঁর অসুস্থতার মূল কারণটি জানান। খাবারে অতিরিক্ত লবনের ব্যবহার নিয়ে দুশ্চিন্তা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে তিনি এর বিকল্প সন্ধান করছিলেন। এরপর ক্লোরাইড উপাদানের বিকল্প হিসেবে চ্যাটজিপিটি তাকে নিরাপদ হিসেবে ব্রোমাইডের নাম উল্লেখ করে। স্বাস্থ্যগত ঝুঁকির কথা চিন্তা না করেই তিনি সোডিয়াম ব্রোমাইড খাওয়া শুরু করেন।

সাধারণত ওষুধের মধ্যে ব্রোমাইড উপাদান ব্যবহার করা হয় উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায়। স্বাস্থ্যগত ঝুঁকির কারণে কয়েক দশক ধরেই এর ব্যবহার বাতিল করা হয়েছে। এখন ব্রোমাইড পাওয়া যায় কিছু প্রাণির ওষুধে, আর কিছু ইন্ডাস্ট্রিয়াল পণ্যে।

হাসপাতালে তিন সপ্তাহ থাকার পর সুস্থ হয়ে ওঠেন ওই ব্যক্তি। এ ঘটনার পর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। 

এক ঘণ্টা শুধু পিঠ চুলকোলেই মিলছে ১২ হাজার টাকা! স্পা ও স্টুডিওগুলোতে নতুন এই ওয়েলনেস পরিষেবার চাহিদা তুঙ্গে। আরাম ও মানসিক স্বস্তির জন্য মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পিঠ চুলকাচ্ছেন।
আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
বাংলাদেশে কাঁকড়া ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেড লাইসেন্স পাওয়ার খবর নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে জানা যায়, ট্রাম্পের নামে ভুয়া...
নির্মাণ কাজ কিংবা দুর্ঘটনাজনিত কারণে রাস্তা বন্ধ রাখা স্বাভাবিকই বলা যায়। কিন্তু টুথপেস্টের কারণে রাস্তা বন্ধের ঘটনা সত্যিই অবাক হওয়ার মতো। সম্প্রতি এই অদ্ভুত ঘটনা ঘটেছে আমেরিকার নর্থ ক্যারোলাইনায়।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর