প্রাক্তনের স্বামীকে খুন করতে বোমা পাঠালেন প্রেমিক!

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১০:২৬ এএম

ভালোবাসার মানুষকে নিজের করে পেতে মানুষ কত কিছুই না করে। কেউ কেউ তো আবার ভয়ানক কাণ্ডও করে বসেন। তেমনই একটি ঘটনা সম্প্রতি ভারতে ঘটেছে। প্রাক্তনের স্বামীকে হত্যা করতে মিউজিক সিস্টেমের ভেতরে বোমা ভরে পাঠিয়েছেন প্রেমিক!  

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি ভারতের ছত্তিশগড়ের একটি গ্রামের। আফজার খান নামের সেখানকার এক বাসিন্দার কাছে সম্প্রতি একটি বড় আকারের পার্সেল আসে। অনলাইনে তেমন কোনো অর্ডার করেননি তিনি। তাছাড়া পোস্ট অফিসের কোডও লেখা ছিল ভুল। সন্দেহ হতেই পুলিশের দ্বারস্থ হন আফজার। বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পার্সেলটি খুলে দেখে ভেতরে রয়েছে একটি মিউজিক সিস্টেম। মিউজিক সিস্টেমের ভেতরে বোমা। 

পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, প্রায় ২ কেজি বিষ্ফোরক রাখা ছিল পার্সেল বক্সটিতে। স্পিকারের সঙ্গে এমনভাবে বোমাটি জোড়া দেওয়া ছিল, যাতে বিদ্যুতের সংযোগে এলেই বিষ্ফোরণ ঘটে। 

বিস্ফোরক উদ্ধারের পর ঘটনার তদন্তে নামে পুলিশ। জানতে পারে, এর পেছনে রয়েছে খয়রাগড় গ্রামের এক ইলেকট্রিক মিস্ত্রি, তাঁর নাম বিনয় ভার্মা। জিজ্ঞাসাবাদের পর এক অবৈধ বিস্ফোরক চক্রের ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আফজার খানকে হত্যার চেষ্টা বানচাল করার পাশাপাশি এলাকার অবৈধ বিস্ফোরক পাচার চক্রকে ধরা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তদন্তে জানা যায়, গুগল সার্চ করে মিউজিক সিস্টেমের ভেতরে বোমাটি সেট করেছিল অভিযুক্ত ইলেকট্রিক মিস্ত্রি বিনয়। আফজার খানের সদ্যবিবাহিত স্ত্রীকে বহুদিন আগে থেকেই পছন্দ করতেন বিনয়। ‘পথের কাঁটা’ দূর করতেই এমন পরিকল্পনা করেন বিনয়। ষড়যন্ত্রে যুক্ত থাকা ও বিস্ফোরক পাচারের কারণে বাকি ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর