অফিসে কাজের চাপ না থাকায় চাকরি ছেড়ে দিলেন যুবক!

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

অফিসের কাজের চাপে চাকরি ছেড়ে দেওয়ার ঘটনা অনেক সময় শোনা যায়। কিন্তু চাপ না থাকায় চাকরি ছাড়া সত্যিই অবাক করার মতো। সম্প্রতি একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে ঘটেছে এমন ঘটনা। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাইরাল একটি পোস্টে জানা যায়, অফিসে কাজের চাপ কম থাকায় চাকরি ছেড়ে দিয়েছেন এক ইঞ্জিনিয়ার। নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কা থেকেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।   

মণিষা গোয়েল নামে এক ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক্সে এ বিষয়ে পোস্ট করেন। তিনি জানান, তাঁদের প্রতিষ্ঠানে সিঙ্গাপুর থেকে যোগ দেন এক ইঞ্জিনিয়ার। ওই ব্যক্তি আগে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটে কাজ করতেন। তাঁদের প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ২০ দিনের মধ্যেই তিনি চাকরি ছেড়ে দেন। কাজ ছাড়ার কারণ জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি বলেন, ‘এখানে কাজের চাপ কম। অনেকটা আরামদায়ক পরিবেশ। আমি যদি এখানে কাজ চালিয়ে যাই, তাহলে আমার উন্নতি থেমে যাবে। আমি ৪৫ বছর বয়সে এইটা উপভোগ করব। আমি এখন উন্নতি করতে চাই।’ 

পোস্টদাতা একটু টিপ্পনী কেটে লেখেন, ‘আমি এই প্রতিষ্ঠানে গত ২ বছর ধরে বসে বসে আরাম করছি।’ পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এতে নানা মন্তব্য করেন নেটিজেনরা।

একজন লেখেন, ‘ওই ব্যক্তি ঠিকই করেছেন। আপনি যদি সত্যিই উন্নতি করতে চান, তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে।’ অন্য একজন একেবারে বিপরীত মত প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘সিঙ্গাপুরের ওই লোকটা বোকা। তিনি যদি ৪৫ বছর বয়সে বেঁচে না থাকেন? সুযোগ পেয়ে কিছুটা আরাম করে নেওয়াই ভালো।’ আরেকজন লেখেন, ‘যারা অতি পরিশ্রম করেন, তাঁরা মানসিক চাপ আর নানা ধরনের শারীরিক জটিলতায় অকালেই মারা যান। আর যারা ধীরেসুস্থে কাজ করেন, তাঁরা ৬৫ বছর পর্যন্তও কাজ চালিয়ে যেতে পারেন, ভালোই আয় করেন। এমনকি দীর্ঘদিন বেঁচেও থাকেন।’

তথ্যসূত্র: নিউজ১৮, এনডিটিভি

 

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
স্ত্রীকে ভরণপোষণ না দিতে তিন কোটি টাকার চাকরি ছেড়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সিঙ্গাপুরের আদালত সেই কৌশল মানেনি। শেষ পর্যন্ত দিতে হচ্ছে প্রায় ৮ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর