দিনে মোটিভেশনাল স্পিকার, রাতে করতেন চুরি!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

অপরাধমুক্ত সমাজ গড়ার কথা বলতেন পাড়া-মহল্লায়, এমনকি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতেন এসব বিষয়ে। এর মাধ্যমে মনোজ কুমার সিং নামের ভারতীয় এক ইউটিউবার মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তবে এর আড়ালে নিজেই জড়িত ছিলেন অপরাধমূলক কর্মকাণ্ডে। 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ২০ লাখ রুপি মূল্যের সোনা ও নগদ ১ লাখ রুপি চুরির দায়ে ওই মোটিভেশনাল স্পিকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর থেকে তাকে নিয়ে চলছে নানা আলোচনা।

ভারতের ওড়িশার ভুবনেশ্বর-কটকের পুলিশ কমিশনার সুরেশ দেব দত্ত জানান, মনোজ কুমার সিং কটকের বাসিন্দা। সম্প্রতি ভরতপুরের একটি বাড়িতে চুরির ঘটনায় মনোজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে ২০ লাখ মূল্যের সোনার গয়না এবং ১ লাখ রুপি নগদ অর্থ পাওয়া যায়। গ্রেপ্তারের পর মনোজের অতীতের অপরাধ সম্পর্কে জানতে পারে পুলিশ। রেকর্ড ঘেঁটে দেখা যায় এর আগেও চুরি-ডাকাতির দায়ে ভুবনেশ্বর এবং নয়াগড়ে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন তিনি।’ 

মনোজের এক প্রতিবেশি বলেন, ‘তাঁর অতীতের অপরাধের কথা জানতাম সবাই। কিন্তু মোটিভেশনাল ভিডিওগুলো দেখে অনেকেই ভেবেছিলেন, তিনি বুঝি বদলেছেন নিজেকে। এলাকার বেশ কিছু সমাজকল্যাণমূলক কর্মসূচিতেও মনোজকে অংশ নিতে দেখা যেত।’

স্কুল ড্রপআউট মনোজের বিরুদ্ধে আগে থেকেই ১১টি মামলা আছে। স্ত্রী ও সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। পুলিশের চোখে ধুলো দিতেই তিনি সোশ্যাল মিডিয়ায় মোটিভেশনাল স্পিকার হিসেবে অপরাধের বিরুদ্ধে কথা বলতেন বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর