ফুচকা কম দেওয়ায় রাস্তার মাঝে বসে প্রতিবাদ নারীর, ভেঙে পড়লেন কান্নায়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম

ফুচকা পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। তাই বলে ফুচকার জন্য মাঝরাস্তায় বসে কান্নাকাটি! অবাক করা এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতের গুজরাট রাজ্যের ভদোদারায় এ ঘটনাটি ঘটে। ৬টির বদেলে ৪টি ফুচকা দেওয়ায় ব্যস্ত রাস্তার মাঝে বসে পড়ে প্রতিবাদ জানান এক নারী। 

নেট দুনিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, ভদোদারার সুরসাগর লেক এলাকায় রাস্তা আটকে বসে আছেন এক নারী। তাঁর আশপাশে ভিড় জমে গেছে, বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল। কান্না করতে করতে ওই নারী জানান, ফুচকা বিক্রেতা তাঁকে ঠকিয়েছে। ২০ রুপির বিনিময়ে তাঁর ছয়টি ফুচকা পাওয়ার কথা, কিন্তু বিক্রেতা তাঁকে মাত্র চারটি ফুচকা দিয়েছেন। এতেই ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় বসে পড়েছেন তিনি।

দ্রুতগতিতে চলতে থাকা গাড়ি উপেক্ষা করে বেশ কিছুক্ষণ ওই নারী মাঝরাস্তায় বসে থাকেন। তিনি জানান, প্রাপ্য ফুচকা তাঁকে দেওয়া হয়নি। তার ওপর ফুচকা বিক্রেতা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এর সুরাহা চান তিনি।

খবর পেয়ে দ্রুত এলাকায় আসে পুলিশ। ওই নারীকে রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করলে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর দাবি, প্রসাশনের উচিত ওই বিক্রেতাকে ন্যায্যভাবে ব্যবসা করতে বাধ্য করা। 

এ ঘটনায় বেশ কিছু সময় ওই রাস্তায় বন্ধ থাকে যান চলাচল। এরপর পুলিশ তাঁকে জোর করে রাস্তা থেকে তুলে দেন। তবে ওই নারীর দাবি পূরণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর