ভাত-রুটি কিছুই না, ইঞ্জিন অয়েল খেয়েই বেঁচে আছেন ‘তেল কুমার’!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

ভারতের কর্ণাটকের শিমোগা জেলার এক ব্যক্তি অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন। ওই ব্যক্তির দাবি, ভাত-রুটি, শাকসবজি কিংবা ফলমূল কিছুই খান না তিনি। প্রতিদিন কেবল সাত থেকে আট লিটার ব্যবহৃত ইঞ্জিন অয়েল আর চা পান করেন। আর ৩৩ বছর ধরে তিনি নাকি এই খাদ্যাভ্যাস অনুসরণ করছেন। 

স্থানীয়দের কাছে ওই ব্যক্তি ‘অয়েল কুমার বা তেল কুমার’ নামে পরিচিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর এই অদ্ভুত খাদ্যাভ্যাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, আশপাশের মানুষজন যখন স্বাভাবিক খাবার দিচ্ছেন, তিনি তা এড়িয়ে সরাসরি বোতল থেকে কালো মোটর অয়েল খাচ্ছেন। এই অদ্ভুত রুটিনের পরও ‘তেল কুমার’ নাকি কখনো হাসপাতালে ভর্তি হননি বা গুরুতর শারীরিক সমস্যার সম্মুখীনও হননি। তাঁর দাবি, এমন জীবনযাত্রার পেছনে ভরসা ভগবান আয়্যাপ্পার আশীর্বাদ। 

চিকিৎসকেরা সতর্ক করে জানান, ইঞ্জিন অয়েলে এমন অনেক ক্ষতিকর উপাদান থাকে যা দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ব্যবহৃত ইঞ্জিন অয়েলে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস বা পিএএইচএস নামে পরিচিত একাধিক ক্ষতিকর রাসায়নিক থাকে যা ক্যানসারের অন্যতম কারণ। এ ছাড়া লোহা, অ্যালুমিনিয়াম, তামা এবং সিসার মতো ভারি ধাতু শরীরে জমে অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট করতে পারে। তেলের মধ্যে থাকা বিভিন্ন অ্যাডিটিভস যেমন জিঙ্ক ডায়ালকাইলডাইথিওফসফেট, ক্যালসিয়াম অ্যালকাইল ফেনেটস ও ম্যাগনেসিয়াম সালফোনেটস লিভার ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, মোটর অয়েল গলাধঃকরণের সবচেয়ে বড় বিপদ হলো ফুসফুসে ঢুকে যাওয়া। এতে শ্বাসকষ্ট শুরু হতে পারে এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সামান্য পরিমাণ ইঞ্জিন অয়েল পেটে গেলেও ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া দীর্ঘদিন মোটর অয়েলের সংস্পর্শে থাকলে ক্যানসারের ঝুঁকি বাড়ে, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, প্রজনন ক্ষমতা কমে যায় এবং শরীরে ভারী ধাতু জমে লিভার, কিডনিসহ একাধিক অঙ্গ বিকল হতে পারে। 

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের ন্যাশনাল পয়জনস ইনফরমেশন সেন্টার জানিয়েছে, হঠাৎ বিষক্রিয়ার ঘটনা বিশ্বজুড়েই অন্যতম সাধারণ জরুরি সমস্যা। দুর্ঘটনাবশত কিংবা ইচ্ছাকৃতভাবে বিষাক্ত পদার্থ গ্রহণের ঘটনা বহুগুণে বেড়েছে এবং এটি চিকিৎসাবিজ্ঞানের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর